নিউইয়র্কে আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন’র ক্রুজ পিকনিক ২৩ জুন, থাকবে বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/2283240781714754/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন’র ক্রুজ পিকনিক অনুষ্ঠিত হবে আগামী ২৩ জুন রোববার। সংগঠনের প্রেসিডেন্ট আবদুস শহীদ এবং সাধারণ সম্পাদক জামাল হুসেন এক সংবাদ সম্মেলনে জানান, ফ্লাশিং এর ১ ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা জেটি থেকে এদিন সকাল সাড়ে ১০ টায় স্কাই লাইন প্রিন্সেস ক্রুজটি ছেড়ে গিয়ে নদী পথে নিউইয়র্ক এর চারদিক প্রদক্ষিণ শেষে বিকেল ৫টায় আবার জেটিতে ফিরে আসবে। অতিথিদের বিনোদনের জন্য থাকবে বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। ক্রুজ পিকনিকে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান, এমপি। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
গত সোমবার সন্ধ্যায় ব্রঙ্কসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি রফিকুল ইসলাম ও এডভোকেট নাসির উদ্দিন, সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রেজা স্বপন, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম, কোষাধ্যক্ষ সফিকুর রহমান, প্রচার সম্পাদক সৈয়দ লোকমান, দপ্তর সম্পাদক মো. শরীফ হোসেন, নারী নেত্রী মেহের চৌধুরী, এডভোকেট আলাউদ্দিন, মো: ইসমত আলী প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানান হয়, মূলধারার সহযোগী সংগঠন হিসেবে নতুন প্রজন্ম ও মূলধারায় বাংলাদেশকে তুলে ধরাসহ বাংলাদেশে আত্মমানবতার সেবায় কাজ করছে এ সংগঠনটি। দেশে ও প্রবাসে কাজ করছে মানুষের কল্যাণে। প্রবাসে দেশীয় সংস্কৃতির বিকাশ ঘটাতেও প্রয়াস চালাচ্ছে তারা। এ লক্ষে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই পথমেলাসহ নানান কার্যক্রম চালিয়ে আসছে।

- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা
- Trump Admin Rescinds Public Charge Rule