জন্মদিনের শুভেচ্ছা পেতে এক মিলিয়ন ডলার ব্যয় ট্রাম্পের!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৭৩তম জন্মদিন ছিল শুক্রবার। এ ইস্যুতে গত কয়েক মাসে ফেসবুকে তার জন্মদিনের শুভেচ্ছা পেতে প্রায় এক মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে। ভাইস নিউজ এ খবর দিয়েছে।
খবরে বলা হয়, গত কয়েক মাসে এ সংক্রান্ত প্রায় দশ হাজার বিজ্ঞাপন তার ফেসবুক পেজে দেখা যায়। এসব বিজ্ঞাপনে ট্রাম্পকে শুভেচ্ছা জানানোর কথা বলা হয়। ধারনা করা হচ্ছে এটা তার ২০২০ সালের নির্বাচনী প্রচারণার একটি অংশ।
এই বিষয়ে ভেরাসিটি মিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্নে পাইক বলেন, একটি জন্মদিনের কার্ডে সই করার সঙ্গে রাজনৈতিক অবস্থানের কোনও সম্পর্ক নেই। এটি মানুষদের একটি দিকে ধাবিত করার উপায়। অন্যথায় তারা এতে সম্পৃক্ত হতো না বলেও উল্লেখ করেন তিনি। ভেরাসিটি মিডিয়া যুক্তরাষ্ট্রের নির্বাচনে অংশগ্রহণকারীদের প্রতিদ্বন্দ্বিতা পর্যবেক্ষণ করে থাকে।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’