নিউইয়র্কে ‘মার্কস হোম কেয়ার বাংলাদেশী-আমেরিকান ঐতিহ্যের উৎসব’ : জনপ্রিয় শিল্পীদের জমকালো পরিবেশনায় মজেছে হাজারো দর্শক (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/2754538904620001/
https://www.youtube.com/watch?v=wkfYcOnw7As
https://www.youtube.com/watch?v=NTUWkbutwZk
https://www.youtube.com/watch?v=vUMI9c2aAtE
https://www.youtube.com/watch?v=MYbZRG1a-_o
https://www.youtube.com/watch?v=bDqPL56TgBE
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে বাঙালী ঐতিহ্যের ধারা বিকশিত করা, নতুন প্রজন্মসহ মূলধারায় দেশীয় সংস্কৃতি ও পণ্যকে তুলে ধরার প্রয়াসে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে জমজমাট ‘মার্কস হোম কেয়ার বাংলাদেশী-আমেরিকান ঐতিহ্যের উৎসব’। বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের জেরেগা এভিনিউ এবং ওয়াটারবারী এভিনিউ’র রাস্তার ওপর গত ১৬ জুন রোববার বসেছিল বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল আয়োজিত দিনব্যাপি এ উৎসব। নিউইয়র্কে বসবাসকারী নানা বয়সী বাঙালিরা এ উৎসবে যোগ দেন। পরিবার-পরিজন নিয়ে প্রবাসীরা উপভোগ করতে আসেন এ উৎসব। এদিন দুপুরে মেলা শুরু হলেও অনেকটা শেষ বেলায় পুরোপুরি জমে ওঠেছিল মেলা প্রাঙ্গণ। উপচেপড়া দর্শনার্র্থীদের অংশগ্রহণে এ আনন্দমেলা শেষ হয় সন্ধ্যে প্রায় আট টায়।

উৎসব স্থলে স্থাপিত বিশাল মঞ্চে বাংলাদেশী শিল্পীরা পরিবেশন করেন মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মনমুগ্ধকর পরিবেশনা মাতিয়ে রাখে আগত দর্শক শ্রোতাদের। বরেণ্য সঙ্গীত শিল্পী বেবী নাজনীন, শাহ মাহবুব, কৃষ্ণা তিথী, তানভীর শাহীন, বীনা মজুমদারের সুরের মূর্ছনা সবাইকে মোহিত করে। শিল্পীদের ভিন্ন স্বাদের পরিবেশনা দারুণভাবে উপভোগ করেন মেলায় আগত উৎসবমুখর প্রবাসীরা।

এদিন দুপুরে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদার অতিথি ও সংগঠনের কর্মকর্তদের সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে ‘বাংলাদেশী-আমেরিকান ঐতিহ্যের উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর ধীরে ধীরে মেলায় বাড়তে থাকে প্রবাসীদের ভীড়।

মেলার বিভিন্ন পর্বে বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলম্যান রুবিন ডিয়াজ, বাংলাদেশের মঙ্গলা বন্দর চেয়ারম্যান এয়ার কমোডর একেএম ফারুক, এটর্নী এইচ ব্রুশ ফিসার, এটর্নী তৌশিক চৌধুরী, এটর্নী বেরী ডি সিলভার, বিএসিসি’র সাধারণ সম্পাদক নজরুল হক, মেম্বার সেক্রেটারী মঞ্জুর চৌধুরী জগলুল, মেলা কমিটির কনভেনার সারওয়ার চৌধুরী, প্রধান সমন্বয়কারী নূর উদ্দিন, মেম্বার সেক্রেটারী এ ইসলাম মামুন, কর্মকর্তা আব্দুল গাফফার চৌধুরী, মঞ্জুর চৌধুরী জগলুল, কমরেড আকছাদ আলী, বুরহান উদ্দিন, উপদেষ্টা সাখাওয়াত আলী, তোফায়েল চৌধুরী, শেখ আল মামুন, আলমাস আলী প্রমুখ। আশরাফুল হাসান বুলবুলের সঞ্চালনায় এ সময় মূলধারার নির্বাচিত জনপ্রতিনিধিসহ কমিউনিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মূলধারার নেতৃবৃন্দ ‘বাংলাদেশী-আমেরিকান ঐতিহ্যের উৎসব’ আয়োজনের ভূঁয়সী প্রশংসা করে আয়োজকদের ধন্যবাদ জানান। বক্তারা বলেন, প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে দেশিয় সংস্কৃতি চর্চা ও ঐতিহ্যের ধারা টিকিয়ে রাখতে এবং মূলধারার সাথে দেশ, দেশীয় সংস্কৃতির পরিচিতি ঘটাতে এ ধরণের উৎসব আয়োজন ভূমিকা রাখবে।
মেলায় ইউএস কংগ্রেসম্যান হুজে সরিয়ানো, নিউইয়র্ক সিটি কম্পট্রোলার স্কট স্ট্রিনজার ও কাউন্সিলম্যান রুবিন ডিয়াজের পক্ষ থেকে স্পন্সর সহ ১১জনকে সম্মাননা প্রদান করা হয়।
উৎসবে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের তথ্যবহুল উপস্থাপনা করেন রাশেদ মজুমদার, ফিজা ফজিলাতুন্নেসা ও আবু বকর আলী।

মেলায় ছিল স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান, বাংলাদেশি ঐতিহ্যবাহী মজাদার খাবার, পোশাক, শাড়ি-গয়না সহ বিভিন্ন উপহার সামগ্রীর স্টল। স্টলগুলোতে দর্শনার্র্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। মেলায় ছিলো আকর্ষণীয় র্যাফেল ড্র। র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ঐতিহ্যের উৎসব শেষ হয়। এসময় মোহাম্মদ এন মজুমদার উৎসবে যোগদান ও সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
ঐতিহ্যের উৎসব’র বিশেষ বিশেষ অংশ ‘ইউএসএনিউজঅনলাইন.কম’র ফেইসবুকে (www.usanewsonline.com Facebook: https://www.facebook.com/USANewsNY) সরাসরি এবং ‘ইউএসএনিউজঅনলাইন.কম’র ইউটিউব চ্যানেলে (Youtube: https://www.youtube.com/user/usanewsonline) সম্প্রচারিত হয়।
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল








