Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র বর্ণিল অভিষেক (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 189 বার

প্রকাশিত: June 18, 2019 | 8:49 AM

https://www.facebook.com/USANewsNY/videos/813394152376465/

https://www.facebook.com/USANewsNY/videos/2373460822932058/

https://www.facebook.com/USANewsNY/videos/346932819352761/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের অন্যতম আঞ্চলিক-সামাজিক সংগঠন নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক’র নব নির্বাচিত কর্মকর্তাদের বর্ণিল অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুন রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের আল আকসা পার্টি হলে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অভিষিক্ত হন যুক্তরাষ্ট্র প্রবাসী নবীগঞ্জবাসীর এ সংগঠনের নয়া কমিটির কর্মকর্তারা। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

উদযাপন কমিটির আহ্বায়ক শেখ জামাল হুসেনের সভাপতিত্বে উৎসবমুখর পরিবেশে দু’বছর মেয়াদী নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনার দেওয়ান বজলু চৌধুরী। এসময় নির্বাচন কমিশনার মোবাশ্বির হুসেন চৌধুরী, এডভোকেট কায়্যূম চৌধুরী, বজলুর রহমান চৌধুরী ও আবু সাঈদ কুটি চৌধুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লীডার এ্যাট লার্জ এটর্নী মঈন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান, ট্রাস্টি বোর্ড সদস্য আবদুস সহিদ ও এডভোকেট নাসির উদ্দিন, বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন, মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, হবিগঞ্জ কল্যাণ সমিটির সভাপতি মিজানুর রহমান চৌধুরী শেফাজ, কমিউনিটি এক্টিভিস্ট হাসান আলী, একলিমুজ্জামান নুনুই।

নব নির্বাচিত সভাপতি সাব্বির হোসেনের সভাপতিত্বে শপথ পরবর্তী আলোচনায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সগংগঠনের সাবেক সভাপতি কেরামত আলী, ব্যান্ডস’র সাধারণ সম্পাদক শামিম মিয়া, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শাহেদ আহমদ, সাধারণ সম্পাদক শামিম আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট কামাল উদ্দিন, মির্জা মামুন সহ সংগঠনের সাবেক ও বর্তমান কর্মকর্তাবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জয়নাল চৌধুরী ও সহ সাধারণ সম্পাদক ইমরান আলী টিপু।

অভিষিক্ত কর্মকর্তারা হলেন : সভাপতি সাব্বির হোসেন, সিনিয়র সহ সভাপতি এমএম আলী লকুস, সহ সভাপতি আজমান আলী ও মামুন আলী, সাধারণ সম্পাদক জয়নাল চৌধুরী, সহ সাধারণ সম্পাদক ইমরান আলী টিপু, কোষাধ্যক্ষ গোলাম মুহিত, সাংগঠনিক সম্পাদক শাহ জি আর শ্যামল, দপ্তর সম্পাদক মিজানুল ইসলাম খান, ক্রীড়া সম্পাদক মুহিবুর হাসান শিহাব, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, মহিলা সম্পাদিকা সেনা ইমরান, সমাজকল্যাণ সম্পাদক মজিবুর রহমান সরদার; কার্যকরী সদস্য : আবদুল হক চৌধুরী, মোহাম্মদ মিটু আলী, নজরুল ইসলাম চৌধুরী, রুকন হাকিম, মুশাহিদ মিয়া, মোহাম্মদ সুহেল মিয়া ও মোহাম্মদ জুমন।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ মাহবুবের মনমুগ্ধকর পরিবেশনা মাতিয়ে রাখে হল ভর্তি দর্শক শ্রোতাদের। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী নবীগঞ্জবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অভিষিক্ত কর্মকর্তারা ঐক্যবদ্ধভাবে নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। তারা সোসাইিিটর উন্নয়নে সাবেক কর্মকর্তাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অভিষিক্তরা নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করে বলেন, নবীগঞ্জবাসীর যেকোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান সহ নতুন ইমগ্র্যান্টদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে সচেষ্ট থাকবে নয়া কমিটি।
সভায় বিগত কমিটির পক্ষ থেকে অর্জিত সাফল্যের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরে এ জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান হয়। নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয় বিদায়ী কমিটির পক্ষ থেকে।
বক্তারা সোসাইটির জনকল্যানমূলক কর্মকান্ডের জন্য বিদায়ী কমিটির প্রতি কৃতজ্ঞতা এবং নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জ্ঞাপনসহ ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনের সুনাম অক্ষুন্ন রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ