নিউইয়র্কে অর্ধ লক্ষাধিক বাংলাদেশিসহ সাড়ে ৭ লাখ অবৈধ অভিবাসী পাবেন ড্রাইভিং লাইসেন্স
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : টানা ১৫ বছরের আন্দোলনের সফলতা এলো নিউইয়র্ক অঙ্গরাজ্যে। ১৭ জুন অঙ্গরাজ্য সিনেটে পাশ হলো বৈধ/অবৈধ নির্বিশেষে সকল প্রাপ্ত বয়স্কের জন্যে ড্রাইভিং লাইসেন্সের বিল। এর আগে ১২ জুন অনুরূপ একটি বিল পাশ হয় অঙ্গরাজ্য এ্যাসেম্বলিতে। এ বিলের প্রতি সম্মতি দিয়েছেন রাজ্য গভর্ণর। তাই এটি এখন আইনে পরিণত হতে কোন বাধা থাকলো না। এরফলে অর্ধ লক্ষাধিক বাংলাদেশিসহ সাড়ে ৭ লাখ অবৈধ অভিবাসী ড্রাইভিং লাইসেন্স পাবেন।
এটি নিউইয়র্কের জন্যে বড় ধরনের একটি বিজয় বলে উল্লেখ করেছেন ড্রামের (দেশীজ রাইজিং এ্যান্ড মুভিং) কমিউনিটি অর্গানাইজার কাজী ফৌজিয়া। ফৌজিয়া জানান, ১৯ জুন বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় বিজয় উৎসব করা হবে। এই জায়গায় গত ১৫ বছরে কমপক্ষে ৫২ বার র্যালি করেছি এই দাবি আদায়ের জন্যে।
ফৌজিয়া বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন বিরোধী কট্টর অবস্থানে লাখ লাখ কাগজপত্রহীন অভিবাসী সদা সন্ত্রস্ত জীবন-যাপন করছেন। এখন তারা ড্রাইভিং লাইসেন্স পেলে নির্ভয়ে কর্মস্থলে যাতায়াত এবং ব্যাংক একাউন্ট খোলাসহ সবকিছু করতে পারবেন। অর্থাৎ তারা প্রচলিত বিধি অনুযায়ী ট্যাক্স পরিশোধ এবং সড়ক-মহাসড়কে টোল দেবেন। বার্ষিক আয়ের পরিমাণ কোয়ার্টার বিলিয়ন ডলারের সমান বলে মনে করছেন এই বিলের প্রবক্তারা।
‘গ্রীণ লাইট বিল’ নামে এই বিধি করার দাবিতে আন্দোলনকারী অর্থ শতাধিক সংগঠনের পক্ষ থেকে নিউইয়র্ক রাজ্যের জনপ্রতিনিধিগণকে অভিনন্দন জানানো হয়েছে।
উল্লেখ্য, বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের জন্যে ইতিপূর্বে ওয়াশিংটন ডিসি এবং পর্টোরিকোসহ ক্যালিফোর্নিয়া, কলরাডো, ইলিনয়, ম্যারিল্যান্ড, মিনেসোটা, নিউজার্সি, নিউ মেক্সিকো, নর্থ ক্যারলিনা, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া রাজ্যে বিধি তৈরী করেছে।
এই বিলে স্বাক্ষরের সময় ১৭ জুন অপরাহ্নে অঙ্গরাজ্য গভর্নর এ্যান্ড্রু ক্যুমো জনপ্রতিনিধি এবং রাজ্যের এটর্নি জেনারেলের কাছে নিশ্চয়তা চেয়েছেন যে, অবৈধ অভিবাসীরা যখন ডিএমভি (ডিপার্টমেন্ট অব মটর ভেহিক্যাল) অফিসে লাইসেন্সের জন্য যাবেন তখন ফেডারেল এজেন্ট (ইমিগ্রেশন)রা তাদেরকে ধরতে পারবে না। এর জবাবে রাজ্যের সলিসিটর জেনারেল বারবারা আন্ডারউড বলেছেন, অন্য রাজ্যে যেভাবে ইমিগ্রেশন এজেন্টকে রুখে দেয়া হচ্ছে, একই প্রক্রিয়া এখানেও অবলম্বন করতে হবে। রাজ্যের এটর্নি জেনারেল লেটিশা জেমস বলেছেন, পাশ হওয়া বিলেই সকল ব্যবস্থা নিশ্চিত করা আছে। ইমিগ্রেশন এজেন্টরা কোনভাবেই রাজ্যের আইন লংঘন করতে পারবে না কিংবা রাজ্য প্রশাসন তা হতে দেবে না। এনআরবি নিউজ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’