ওসামা বিন লাদেনের তিন স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় যুক্তরাষ্ট্র
ইউএসএনিউজ ডেস্ক: নিহত আল কায়দাপ্রধান ওসামা বিন লাদেনের তিন স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় যুক্তরাষ্ট্র। লাদেনের পাঁচ স্ত্রীর মধ্যে ৩ জন এখন পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছেন। তাদের জিজ্ঞাসা করতে পারলে গুরুত্বপূর্ণ অনেক তথ্য বেরিয়ে আসতে পারে বলে যুক্তরাষ্ট্রের ধারণা। একই সঙ্গে লাদেনের সেই বাড়িটিতে তথ্যবহ কোনো জিনিস থেকে থাকলে তাও পেতে চায় যুক্তরাষ্ট্র। খবর দ্য হিন্দুর।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টম ডনিলন বলেন, ওই তিন স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলে হয়তো জানা যেতে পারে লাদেনকে পাকিস্তানের কেউ আশ্রয় দিয়েছিল কি-না। এতে লাদেনের কর্মকাণ্ড, আল কায়দার কর্মপন্থাসহ লাদেনের দৈনন্দিন জীবনাচরণ সম্পর্কেও ধারণা পাওয়া যাবে বলে মার্কিন কর্মকর্তাদের ধারণা। তিনি বলেন, পাকিস্তানের উচিত যুক্তরাষ্ট্রকে সেসব গোয়েন্দা তথ্য সরবরাহ করা যেগুলো তারা লাদেনের কম্পাউন্ড থেকে সংগ্রহ করেছে। গত রোববার এনবিসি টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে এ অনুরোধ করেন টম ডনিলন। তিনি বলেন, পাকিস্তান সরকারের সঙ্গে লাদেনের কোনো যোগসাজশ ছিল বলে ওয়াশিংটন মনে করে না। কিন্তু বিষয়টি পাকিস্তানের তদন্ত করে দেখা উচিত।লাদেন নিহত হওয়ার পর তার তিন স্ত্রী ও তাদের এক ডজন সন্তানকে ওই বাড়ি থেকে উদ্ধার করে পাকিস্তানি কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, তারা এখন পাকিস্তানি সেনাবাহিনীর হেফাজতে রয়েছে। তবে টম ডনিলনের এ অনুরোধের পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য করতে রাজি হয়নি পাকিস্তান সেনাবাহিনী কর্তৃপক্ষ।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








