Mother’s Touch Foundation ও Katrina Love for Bangladesh এর তত্ত্বাবধানে পাবনায় ২৫০ জন ছাত্র-ছাত্রীকে বৃক্ষ প্রদান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : Mother’s Touch Foundation ও Katrina Love for Bangladesh এর জন্য ১৬ জুন ছিলো বিশেষ একটি দিন কারন Katrina Love for Bangladesh এর সহযোগিতায় ও Mother’s Touch এর সার্বিক তত্ত্বাবধানে পাবনার জেলার, চাটমোহর থানার ফৈলজানা ইউনিয়নের সাইপাঁই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫০ জন ছাত্র/ ছাত্রীর মাঝে বৃক্ষ প্রদান করা হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লরেন্স ডি. বৈদ্য এছাড়াও উপস্হিত ছিলেন Mother’s Touch এর প্রতিষ্ঠাতা সভাপতি মাইকেল বৈদ্য, সহ সভাপতি মোঃ আমিনুল ইসলাম বকুল, প্রচার সম্পাদক জুবাইয়া মমতাজ দিবা, সাংস্কৃতিক সম্পাদক মোঃ জিলহজ হোসাইন, স্কুলের শিক্ষকবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ মাছরাঙা টেলিভিশনের, বাংলাদেশ প্রতিদিন ও যায়যায়দিন প্রত্রিকার প্রতিনিধিগণ।

অনুষ্ঠানে কোরান তেলওয়াত, সমবেত জাতীয় সংগীত ও বেলুন ওড়নোর মাধ্যমে উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময়ে উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গ তাদের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ও এই ধরনের অনু্ষ্ঠান করার জন্য Mother’s Touch ও Katrina Love for Bangladesh কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। Mother’s Touch এর পক্ষ হতে মোঃ শামীম হোসেন কে তার (জুলাই-ডিসেম্বর-২০১৯ইং) উপবৃত্তি, পড়াশোনার জন্য শিক্ষা সামগ্রীসহ একটি গাছ প্রদান করা হয়। সাইপাঁই গ্রামের কৃতি সন্তান মোঃ সোলাইমান হোসেন ও ইন্জিনিয়ার মো লিয়াকত আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে Mother’s Touch ও Katrina Love for Bangladesh কে এ ধরনের অনুষ্ঠান পরিচালনা করার জন্য সাদুবাদ ও ধন্যবাদ জ্ঞাপন করেন। Mother’s Touch প্রতিষ্ঠাতা সভাপতি মাইকেল বৈদ্য সমাজের বিত্তবান ব্যাক্তিবর্গকে সাহায্য, সহযোগিতা ও পরামর্শের জন্য বিশেষ ভাবে আহবান করেন। তিনি বলেন আসুন দেশের জন্য হাতে হাত রেখে কাজ করি। আমরা যদি বিত্তবানদের সাহায্য সহযোগিতা পাই তা হলে এমন অনেক ভাল কাজ আমরা আমাদের সোনার বাংলাদেশকে উপহার দিতে পারবো। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি লরেন্স ডি. বৈদ্য ভালোবাসা, কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও কিছু দিক নির্দেশনার মাধ্যমে ও ছাত্র/ ছাত্রীদেরকে Kartina Love for Bangladesh ও Mother’s Toch পক্ষ হতে একটি করে গাছ উপহার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। Mother’s Touch সাথে যোগাযোগের জন্য মোবাইল করতে পারেন +৮৮০ ১৭১১৪৭৯৩৫৩ অথবা ০১৭১৮২২৮৯১৭, ইমেইল ও করতে পারেন [email protected]
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল








