Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘ঘুংঘুর সম্মাননা’ পেলেন বিশিষ্ট প্রাবন্ধিক হাসান ফেরদৌস

অনলাইন ডেস্ক পঠিত: 59 বার

প্রকাশিত: June 21, 2019 | 12:41 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী বলেছেন, আমরা যে যেখানেই থাকি না কেন, আমরা বাংলাদেশ, বাংলা ভাষা, লালসবুজের পতাকার প্রতিনিধিত্ব করছি। এই চেতনা সমুন্নত রেখেই আমাদের এগোতে হবে। মনে রাখতে হবে, বাংলা ভাষার ঐতিহ্য হাজার বছরের।

নিউইয়র্কে লিটল ম্যাগাজিন ‘ঘুংঘুর’-এর ৫ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি ছিল তিন পর্বে বিভক্ত। ‘ঘুংঘুর’ এর ৫ বছর, এর ওয়েবজিন উদ্বোধন এবং সম্মাননা পর্ব।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক আনিসুল হক এবং কালি ও কলম সাহিত্য পত্রিকার সম্পাদক কবি আবুল হাসনাত।

বিশিষ্ট নাট্যজন শিরিন বকুলের উপস্থাপনায় শুরুতেই ভূমিকা বক্তব্য রাখেন ‘ঘুংঘুর’ সম্পাদক লেখক-কবি হুমায়ূন কবির। স্বাগত বক্তব্য রাখেন ‘ঘুংঘুর’ সম্পাদনা পরিষদের সদস্য কবি ফকির ইলিয়াস। 

‘ঘুংঘুর’কে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন লিটল ম্যাগাজিন ‘পঞ্চায়েত’ এর সম্পাদনা পরিষদের সদস্য মাসুম আহমদ। এরপরে ঘুংঘুর সম্পর্কে কথা বলেন বিশিষ্ট কথাসাহিত্যিক আনিসুল হক। তিনি এই লিটল ম্যাগাজিনের সমৃদ্ধি কামনা করেন।

দ্বিতীয় পর্বে ঘুংঘুর এর ওয়েবজিন উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। মুহুর্মুহু করতালির মধ্য দিয়ে উদযাপিত হয় এই পর্ব।

তৃতীয়পর্বে ছিল সম্মাননা প্রদান। এবার এই সম্মাননা পেয়েছেন বিশিষ্ট প্রাবন্ধিক, চিন্তক হাসান ফেরদৌস। তাঁর পরিচিতি পর্ব তুলে ধরেন আরেকজন প্রাজ্ঞ প্রাবন্ধিক আহমাদ মাযহার। হাসান ফেরদৌস সম্পর্কে লিখিত বক্তব্য দেন কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত। তিনি হাসান ফেরদৌসের লেখালেখির শুরু ও তাঁর দীর্ঘ পথচলার বিবরণ তুলে ধরেন। 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ২০১৭ সালে ‘ঘুংঘুর’-সম্মাননা প্রাপ্ত ব্যক্তিত্ব সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেলাল বেগ। 

হাসান ফেরদৌসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আবুল হাসনাত। তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন কবি হাবীবুল্লাহ সিরাজী।

প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে হাসান ফেরদৌস বলেন, আমি প্রাতিষ্ঠানিক সম্মাননায় বিশ্বাস করি না। কিন্তু আমার বন্ধুরা যখন আমাকে একটি ফুলও দেন- তা খুব সানন্দে গ্রহণ করি। ‘ঘুংঘুর’কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সাহিত্যের কাজটি মোটেই সহজ নয়। যারা এই কাজটি করেন, তারা নিশ্চয়ই মানুষের-মানবতার কল্যাণের জন্য নিবেদিত।

যুক্তরাষ্ট্রের বিশিষ্টজনদের উপস্থিতিতে একটি প্রাণবন্ত অনুষ্ঠান শেষে সবাইকে ডিনারে আপ্যায়িত করা হয়। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV