Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটি কাউন্সিল’র প্রাথমিক নির্বাচনে ইতিহাস গড়লেন বাংলাদেশি-আমেরিকান মোরশেদ ও সোহেল

অনলাইন ডেস্ক পঠিত: 71 বার

প্রকাশিত: June 21, 2019 | 12:58 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: গত চার জুন মঙ্গলবার অনুষ্ঠিত নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটি কাউন্সিল এর প্রাথমিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বাংলাদেশি আমেরিকান মোঃ হোসাইন মোরশেদ চতুর্থ ওয়ার্ড থেকে ও সোহেল আহমদ ষষ্ঠ ওয়ার্ড থেকে বিপুল ভোটে জয়লাভ করেছেন। প্রথম বাংলাদেশি আমেরিকান হিসাবে তাঁরা এই নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন।

মোঃ হোসাইন মোরশেদ- আটলান্টিক সিটির চতুর্থ ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশের ভোলা জেলার বাসিন্দা মোঃ হোসাইন মোরশেদ।পঁয়তাল্লিশ বছর বয়স্ক রিয়েল স্টেট ব্যবসায়ী মোঃ হোসাইন মোরশেদ ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। সিটি কাউন্সিল এর নির্বাচনে চতুর্থ ওয়ার্ড থেকে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী নির্বাচনে তিনি আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটি পারসনদের সর্বাধিক ভোট পেয়েছিলেন। তাঁর নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ছিল সিটি হলে নতুন নেতৃত্ব আনয়ন, চতুর্থ ওয়ার্ড এর বন্যা সমস্যার স্থায়ী সমাধান, তাঁর নির্বাচনী এলাকার উন্নয়ন, সিটির কার্যক্রমে সততা-যোগ্যতা ও বিশ্বস্ততা আনয়ন। এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি আগামী পাঁচ নভেম্বর, মংগলবার সিটি কাউন্সিল এর চূড়ান্ত নির্বাচনে ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করার জন্য আহবান জানিয়েছেন।

সোহেল আহমদ- আটলান্টিক সিটির ষষ্ঠ ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন পঞ্চাশ বছর বয়সী বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সোহেল আহমদ। বর্তমানে তিনি বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সাধারন সম্পাদক এর গুরুদায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি কমিউনিটির বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সিটি কাউন্সিল এর নির্বাচনে ষষ্ঠ ওয়ার্ড থেকে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী নির্বাচনে তিনি ডেমোক্র্যাট কমিটি পারসনদের সর্বাধিক ভোট পেয়েছিলেন।তাঁর নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে সিটি হলে নতুন নেতৃত্ব আনয়ন, গঠনমূলক মূল্যবোধ, সিটির কার্যক্রমে সততা- শুদ্ধতা ও বিশ্বস্ততা আনয়ন । এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি আগামী পাঁচ নভেম্বর, মংগলবার চূড়ান্ত নির্বাচনে তাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহবান জানিয়েছেন।

নির্বাচনে জয়ী হওয়ার পর এই প্রতিবেদকের সাথে আলাপকালে মোরশেদ ও সোহেল জানান, আটলান্টিক সিটি কাউন্সিল এর নেতৃত্বে নতুন রক্ত সঞ্চালণের লক্ষ্যে তাঁরা এই নির্বাচনে অংশগ্রহন করেন। এই নির্বাচনে তাঁদের এসব লক্ষ্য অর্জনে তাঁদের ভোট দিয়ে বিজয়ী করায় তাঁরা আটলান্টিক সিটির চতুর্থ ও ষষ্ঠ ওয়ার্ড এ বসবাসরত বাংলাদেশী কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির ভোটারদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া যারা তাঁদের নির্বাচনী প্রচারণায় নিরলস পরিশ্রম করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। আটলান্টিক সিটি কাউনসিল এর প্রাথমিক নির্বাচনে জয়ী হওয়ায় মোরশেদ ও সোহেলকে আটলান্টিক সিটিতে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির পাশাপাশি অন্যান্য কমিউনিটির লোকজনও তাঁদেরকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির সভাপতি শহীদ খান , বাংলাদেশ কমিউনিটি সেন্টার এর সাধারন সম্পাদক এ কে এম দিদারুল আলম, সহসভাপতি তাহের চৌধুরী ঝিনু,বাংলাদেশ আমেরিকা লায়ন্স ক্লাবের সাধারন সম্পাদক ফারুক তালুকদার,বিএনপি অব নিউজারসি স্টেট সমর্থক গোষ্ঠীর নেতা কাজী লিটন, সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম শাহজাহান, আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক পার্টির কমিটি পারসন আবদুর রহমান, জালালাবাদ এসোসিয়েশন অব সাউথ জার্সির কর্মকর্তা আমিরুল ইসলাম টফি,অন লাইন ইংরেজি পএিকা কাক আটলান্টিক সম্পাদক সাঈদ মোঃ দোহা, কমিউনিটি একটিভিস্ট জয়দেব কর্মকার, সংগঠক ও সংগীত শিল্পী জয়ন্ত সিংহ, আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্য লেখক সাংবাদিক সুব্রত চৌধুরী প্রমুখ অভিনন্দন জানিয়েছেন।মো: হোসাইন মোরশেদ ও সোহেল আহমদ এর বিজয় লাভের সংবাদে আটলান্টিক সিটির বাংলাদেশ কমিউনিটিতে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV