কমিউনিটির বৃহত্তর স্বার্থে সবাইকে একসাথে কাজ করার আহ্বান সাবেক প্রেসিডেন্ট ওবামার উপদেষ্টা ড. নীনার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ফিলাডেলফিয়া : যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবার আহ্বান জানালেন ফিলাডেলফিয়ার সাবেক ডিপুটি মেয়র প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা এবং পেন্সিল্ভেনিয়ার ল্যুটানেন্ট গভর্নর পদে নির্বাচনে প্রার্থী ড. নীনা আহমেদ। গত ১০ই জুন ফিলাডেলফিয়ার চেচনাটে অনুষ্ঠিত এক আলোচনা ও নৈশ ভোজে তিনি এই আহ্বান জানান।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ড. ইব্রুল হাসান চৌধুরী। অনুষ্ঠানে ড. নীনা আহমেদকে ফুল দিয়ে স্বাগত জানান ফারহানা আফরোজ পাপিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউজার্সী প্রিন্সটনের ডেমোক্রেট কমিটির কাউন্সিলম্যান ড. নুরুন নবী, আবু আমীন রহমান, ডেলাওয়ার কাউন্টি ডেমোক্রেট কমিটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শেলি রহমান, আপারডারবি ডেমোক্রেটিক কমিটির কাউন্সিলম্যান শেখ সিদ্দীক, মেলবর্ণ ব্যুরোর ডেমোক্রেটিক কমিটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মেদ হাসান, টেক্সকালেক্টর মইন চৌধুরী, কমিটি সদস্য মোহাম্মেদ হারেস এবং লেন্সডেল কমুনিটির মফিজুল ইসলাম।

বক্তব্যে ড. নীনা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য সবার সহযোগীতা কামনা করেন এবং কমিউনিটির বৃহত্তর স্বার্থে সবাইকে এক হয়ে পরবির্তনের পক্ষে কাজ করার জন্য আহব্বান জানান। অনুষ্ঠানে ড. নীনাকে সার্বিকভাবে সহযোগিতা করেন তার স্বামী এহসান এম নাসারাত উল্লাহ এবং তার মেয়ে জয়া এবং প্রীয়া।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি