Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশী আইনজীবী এন মজুমদার সংবর্ধিত

অনলাইন ডেস্ক পঠিত: 54 বার

প্রকাশিত: June 22, 2019 | 5:13 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটির ব্রঙ্কস কাউন্টি গ্রেট এলায়েন্স ডেমোক্রেটিক ক্লাব ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর সদস্য এবং প্রথম ভাইস চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদারকে সম্মাননা প্রদান করেছে। ইমিগ্র্যান্ট কমিউনিটিতে সন্ত্রাস-বর্ণবাদ বিরোধী এবং অসাম্যের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর হিসেবে বিশেষ অবদান রাখার জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

২৫ বছরের ঐতিহ্যবাহী ডেমোক্রেটিক ক্লাবটির আয়োজনে গত ২০ জুন বৃহস্পতিবার ব্রঙ্কসের একটি পার্টি হলে ৩ শতাধিক অতিথির উপস্থিতিতে এ সম্মাননা প্রদান করা হয়। এসময় কাউন্সিল মেম্বার মার্ক জোনাই মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদারের বর্ণাঢ্য জীবনী তুলে ধরেন। অনুষ্ঠানে মূলধারার রাজনীতিকসহ বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যেউপস্থিত ছিলেন ব্রঙ্কস বোরোর প্রেসিডেন্ট রুবিন ডিয়াজ জুনিয়র, ডিস্ট্রিক্ট এটর্নী ডার্সা ক্লার্ক, কাউন্সিল মেম্বার মার্ক জোনাই, ফার্নান্ডো কোরেরা, এন্ডিকোহেল, ডিসি ৩৭ এর প্রধান এক্সিকিউটিভ হেনরি গারিডো, ফরমার হোয়াইট হাউস এইড এনিয়াজ আনকান্ট্রা প্রমুখ।
মোহাম্মদ এন মজুমদার তাকে সহ অন্যান্যদের সম্মাননা জানানোর জন্য ডিস্ট্রিক্ট এটর্নী ডার্সা ক্লার্ক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি তার বক্তব্যে বাংলাদেশ ও বাঙালী ঐতিহ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্তদের মধ্যে আরো ছিলেন ডিসি ৩৭ এর প্রধান এক্সিকিউটিভ হেনরি গারিডো, ফরমার হোয়াইট হাউস এইড এনিয়াজ আনকান্ট্রা, এনজিনিকা গ্রীন, ডানা রিভারা প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV