কংগ্রেসওম্যান ওকাসিওর জ্যাকসন হাইটস অফিসে অনুপ্রবেশের দায়ে এক ব্যক্তি আটক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : কংগ্রেসওম্যান আলেক জান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের জ্যাকসন হাইটস অফিসে বেআইনী অনুপ্রবেশ ও গোলযোগ সৃষ্টির দায়ে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে পুলিশ। ওয়াশিংটন ডিসি’র অধিবাসী ২৭ বছর বয়সী এই ব্যক্তির নাম দউয়ালা হাশি। পরিচিত কেউ নন হাশি ।
ঘটনার সময় ওকাসিও ওয়াশিংটনে ছিলেন। এ ঘটনা গত শনিবারের। পুলিশ জানিয়েছে, এদিন বিকাল সাড়ে চারটার দিকে হাশি জ্যাকসন হাইটস ৭৪ স্ট্রীটে ওকাসিও’র অফিস ভবনে জোর করে ঢুকতে গেলে সিকিউরিটির লোকদের সাথে তার বচসা হয়। সিকিউিরিটির বাধা না মেনেই তিনি তিন তলায় উঠে গেলে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ দেখে হাশি একটি ফায়ার এক্সিটিংগুইশার খুলে হাতে নেন।
পুলিশ হাশিকে গ্রেফতার করে তাকেএ লমহার্স্ট হাসপাতালে পাঠায় তার মনস্তাত্ত্বিক অবস্থা পর্যালোচনার জন্য।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’