Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কাগজপত্রহীন অভিবাসীদের লাইসেন্স দেয়ার সিদ্ধান্তে ড্রামের সন্তোষ প্রকাশ

অনলাইন ডেস্ক পঠিত: 179 বার

প্রকাশিত: June 22, 2019 | 11:28 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের কাগজপত্রহীন অভিবাসীরা ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন। ড্রামসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও অভিবাসীদের টানা ১৫ বছরের আন্দোলনের সফলতায় সোমবার স্টেট সিনেটে পাস হয়েছে বৈধ/অবৈধ নির্বিশেষে সব প্রাপ্তবয়স্কের জন্য ড্রাইভিং লাইসেন্সের বিল। এ বিল পাশের আগে ১২ জুন অনুরূপ আরেকটি বিল পাশ হয় স্টেট অ্যাসেম্বলিতে। এ বিলে সম্মতি দিয়েছেন গভর্নর এ্যান্ড্রু কুমো, তাই এটি এখন আইনে পরিণত হয়েছে। কাগজপত্রহীন অভিবাসীদের লাইসেন্স দেয়ার সিদ্ধান্তে ড্রাম সন্তোষ প্রকাশ করেছে।

জ্যাকসন হাইটসের ড্রাম কার্যালয়ে গত বুধবার সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে ‘ড্রাম’ এর পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশিসহ সাড়ে ৭ লাখ কাগজপত্রহীন অভিবাসী ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পথ সুগম হয়েছে। এটি নিউইয়র্কের জন্য বড় ধরনের একটি বিজয় বলে উল্লেখ করেন ড্রামের সংগঠক কাজী ফৌজিয়া। তিনি জানান, গত ১৫ বছরে কমপক্ষে ৫২বার ডাইভারসিটি প্লাজায় র‌্যালি করেছি।
ফৌজিয়া বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন বিরোধী কট্টর অবস্থানে লাখ লাখ কাগজপত্রহীন অভিবাসী সদা-সন্ত্রস্ত জীবনযাপন করছেন। এখন তারা ড্রাইভিং লাইসেন্স পেলে নির্ভয়ে কর্মস্থলে যাতায়াত এবং ব্যাংক অ্যাকাউন্ট খোলাসহ সবকিছু করতে পারবেন। প্রচলিত বিধি অনুযায়ী ট্যাক্স পরিশোধ এবং সড়ক-মহাসড়কে টোল দেবেন।
‘গ্রিন লাইট বিল’ নামে এ বিধি করার দাবিতে আন্দোলনকারি অর্ধশতাধিক সংগঠনের পক্ষ থেকে নিউইয়র্ক রাজ্যের জনপ্রতিনিধিদের অভিনন্দন জানানো হয়েছে বলে জানান ড্রামের আরেক সংগঠক নাঈম।
তিনি বলেন, বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের জন্য ইতোপূর্বে ওয়াশিংটন ডিসি এবং পর্টোরিকোসহ ক্যালিফোর্নিয়া, কলরাডো, ইলিনয়, ম্যারিল্যান্ড, মিনেসোটা, নিউ জার্সি, নিউ মেক্সিকো, নর্থ ক্যারলিনা, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া রাজ্যে বিধি তৈরি হয়েছে। এ বিলে স্বাক্ষরের সময় অঙ্গরাজ্য গভর্নর এ্যান্ড্রু কুমো জনপ্রতিনিধি ও রাজ্যের অ্যাটর্নি জেনারেলের কাছে নিশ্চয়তা চেয়েছেন যে, অবৈধ অভিবাসীরা যখন ডিএমভি (ডিপার্টমেন্ট অব মটর ভেহিক্যাল) অফিসে লাইসেন্সের জন্য যাবেন তখন ফেডারেল অ্যাজেন্টরা (ইমিগ্রেশন) তাদের ধরতে পারবে না।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ