Monday, 16 March 2026 |
শিরোনাম
বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক টাইমসের সামনে জলবায়ু পরিবর্তন নিয়ে বিক্ষোভ, আটক ৭০ জন

অনলাইন ডেস্ক পঠিত: 7 বার

প্রকাশিত: June 23, 2019 | 8:21 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইর্য়ক টাইমসের ম্যানহাটনের ভবনের সামনে জলবায়ু পরিবর্তন নিয়ে বিক্ষোভ করায় ৭০জনকে আটক করা হয়েছে। পরিবেশ ও জলবায়ু নিয়ে করা করা আন্তর্জাতিক গ্রুপ ‘এক্সটেনশন রিবিলয়ন’ বিক্ষোভকারীরা দাবী করেন, এখন থেকে ‘জলবায়ু পরিবর্তন’ শব্দটি ব্যবহার না করে প্রতিবেদনে ‘জলবায়ুর জরুরি অবস্থা’ ব্যবহার করতে হবে। রয়টার্স, সিএনএন, দ্য গার্ডিয়ান

পুলিশের একজন মুখপাত্র বলেন, নিউইয়র্ক পুলিশ ৬৭জন ও পোর্ট অথরিটি পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। তবে তাদের বিরুদ্ধে এখনো কোন মামলা দায়ের করা হয় নি। বিক্ষোভকারীদের গ্রেপ্তার ছাড়াও পুলিশ ব্যানার-ফেস্টুন তুলে নেয়।

বিক্ষোভকারীরা রাস্তায় ‘মৃত্যুপথে’, ‘জলবায়ু পরিবর্তন=গণহত্যা’, ‘পরিবর্তন নয়, জরুরি অবস্থা’, ‘জলবায়ুর জরুরি অবস্থা’ ব্যানার ও ফেস্টুন লিখে প্রতিবাদ জানান। তারা স্লোগান দেন, ‘সত্য কথা বল’। বিক্ষোভকারীরা বলেন, আমরা চাই গণমাধ্যমগুলো ‘জলবায়ুর জরুরি অবস্থা’ লিখে প্রতিবেদন প্রকাশ করুক। যাতে মানুষ আরো বেশি সচেতন হবে ও ব্যবস্থা গ্রহণ করতে উদ্বুদ্ধ হবে। বিক্ষোভকারী ডোনা নিকোলিনো দ্য গার্ডিয়ানকে বলেন, ‘আমি গ্রেপ্তার হতে প্রস্তুত। আমরা চাই নিউ ইয়র্ক টাইমস সহ অন্যান্য গণমাধ্যমগুলো জলবায়ু পরিবর্তনকে সংকট হিসেবে দেখুন।’

এদিকে জলবায়ু বিক্ষোভ নিয়ে নিউইয়র্ক টাইমসের মুখপাত্র ডেনিয়েল রোডস বলেন, ‘টাইমসের মতো অন্য কোন মূলধারার গণমাধ্যম জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা সৃষ্টিতে এতটা নিবেদিত নয়।’ তিনি আরো জানান, ‘২০১৮ সালে আমরা জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব নিয়ে ৮০০’র কাছাকাছি প্রতিবেদন প্রকাশ করেছি।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV