গার্ডিয়ান পত্রিকার রিপোর্ট: ১০ বছর আগেই লাদেন হত্যার ব্যাপারে পাকিস্তানের চুক্তি হয়েছিল
ইউএসএনিউজ ডেস্ক: পাকিস্তানের মাটিতে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে পাওয়া গেলে ওয়াশিংটন একাই তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে বলে এক দশক আগেই যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে গোপন এক চুক্তি স্বাক্ষর করেছিল। বৃটেনের গার্ডিয়ান পত্রিকা গতকাল এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে। রিপোর্টে বলা হয়েছে ২০০১ সালের শেষদিকে মার্কিন বাহিনী আফগানিস্তানের তোরাবোরাতে সামরিক অভিযান চালানোর সময় ওসামা বিন লাদেন সেখান থেকে পালিয়ে যাবার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফের সঙ্গে ওই চুক্তি স্বাক্ষর করেছিলেন। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে গার্ডিয়ান বলেছে, ওই চুক্তির অধীনে পাকিস্তান ওসামা বিন লাদেন এবং তার সহকারী আয়মান আল-জাওয়াহিরির সন্ধানে মার্কিন বাহিনীকে একতরফাভাবে অভিযান চালানোর অনুমোদন দিয়েছে। চুক্তির পরে দুই পক্ষই আরও সম্মত হয়েছিল যে, এ ধরনের অনুপ্রবেশের কারণে পাকিস্তান পরে মৌখিকভাবে প্রতিবাদ জানাবে। যুক্তরাষ্ট্রের কাউন্টার টেরোরিজম অপারেশনের সঙ্গে সম্পৃক্ত সাবেক এক সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেছেন, বুশ এবং মোশাররফের সঙ্গে এই মর্মে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যে, বিন লাদেনের অবস্থান সম্পর্কে আমরা জানতে পারলে আমরা অভিযান চালিয়ে তাকে আটক করবো। পাকিস্তান এরপর একটু হৈচৈ করবে কিন্তু তারা আমাদের কাজে বাধা দেবে না। পাকিস্তানের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, মোশাররফের অধীনে এ ধরনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং সেটা ২০০৮ সালের ফেব্রুয়ারিতে মোশাররফ প্রেসিডেন্ট থাকা অবস্থাতে বেসামরিক সরকার নির্বাচিত হওয়ার পর সেটা আবার নবায়ন করা হয়েছিল। মার্কিন অভিযানে লাদেন নিহত হবার ঘটনার ইঙ্গিত করে তিনি বলেছেন, আমাদের মার্কিন মিত্ররা কেবল ওই চুক্তি বাস্তবায়ন করেছেন। সাবেক ওই মার্কিন কর্মকর্তা আরও বলেছেন, গত সপ্তাহে পাকিস্তানে বিক্ষোভ হচ্ছে ওই চুক্তিরই বাহ্যিক রূপ। আমরা জানতাম তারা বিষয়টি অস্বীকার করবেন। লাদেনকে আটক বা হত্যার ব্যাপারে দু’দেশের মধ্যকার এ চুক্তিটি রাজনৈতিক অস্থিরতাকে আরও জটিল করে তুলবে।মানবজমিন
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








