Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন’র জমকালো ক্রুজ পিকনিক (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 120 বার

প্রকাশিত: June 25, 2019 | 3:06 AM

https://www.facebook.com/USANewsNY/videos/1320605584770125/

https://www.facebook.com/USANewsNY/videos/2283196615134961/

https://www.facebook.com/USANewsNY/videos/1290607044436458/

https://www.facebook.com/USANewsNY/videos/410752829520344/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন’র ক্রুজ পিকনিক অনুষ্ঠিত হয়েছে গত ২৩ জুন রোববার। কুইন্সের ফ্লাশিং এর ১ ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা জেটি থেকে এদিন দুপুর সাড়ে ১২ টায় স্কাই লাইন প্রিন্সেস ক্রুজটি ছেড়ে গিয়ে নদী পথে নিউইয়র্ক এর চারদিক প্রদক্ষিণ শেষে বিকেল ৫টায় আবার জেটিতে ফিরে আসে। ব্রেকফাস্ট-লাঞ্চ ছাড়াও অতিথিদের বিনোদনের জন্য ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। জমকালো এ নৌ-ভ্রমণে নিউইয়র্কের কমিউনিটি নেতা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, মিডিয়া, সংস্কৃতি কর্মী, সংগঠনের সদস্যদের পরিবার-পরিজন সহ নানা শ্রেণী-পেশার প্রায় সাড়ে ৪’শ অতিথি অংশ নেন। ক্রুজে স্থান সংকুলানের অভাবে বেশ ক’জন ক্রুজ ঘাট থেকে ফিরে যান বলে জানা গেছে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের প্রেসিডেন্ট আবদুস শহীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল হুসেন, সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রেজা স্বপন ও সংস্কৃতি কর্মী জুঁই ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, নিউইয়র্ক স্টেট সিনেটর লুইস সিপুলভেদা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এমএ সালাম, উপদেষ্টা তোফায়েল চৌধুরী, অয়েল কেয়ার হেলথ প্ল্যানের সিনিয়ার ম্যানেজার সালেহ আহমেদ, মিলেনিয়াম টিভির প্রেসিডেন্ট নূর মোহাম্মদ, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সহ সভাপতি এডভোকেট নাসির উদ্দিন ও রফিকুল ইসলাম, এশিয়ান মাল্টি সার্ভিস ইনক’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও সাইদুর রহমান লিংকন, তিতাস মাল্টি সার্ভিসের কর্ণধার নারী নেত্রী মেহের চৌধুরী, বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সভাপতি আব্দুল হাসিম হাসনু, সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী, আয়োজক সংগঠনের সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম, কর্মকর্তা সফিকুর রহমান, মো. শরীফ হোসেন, এডভোকেট আলাউদ্দিন, মো: ইসমত আলী সহ কমিউনিটির নের্তৃবৃন্দ।

নৌ-ভ্রমণে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটি সেবায় বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের নিউইয়র্ক স্টেট সিনেট ও স্টেট এসেম্বলীর পক্ষ থেকে প্রক্লেমেশন ও সাইটেশন প্রদান করা হয়। নিউইয়র্ক স্টেট সিনেটর লুইস সিপুলভেদা প্রক্লেমেশন ও সাইটেশন প্রদান করেন।

সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন এশিয়ান মাল্টি সার্ভিস ইনক’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও সাইদুর রহমান লিংকন, অয়েল কেয়ার হেলথ প্ল্যানের সিনিয়ার ম্যানেজার সালেহ আহমেদ,

কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস ও কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুললের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মাহাম্মদ হাসেম, তিতাস মাল্টি সার্ভিসের কর্ণধার মেহের চৌধুরী, সাপ্তাহিক বাংলা পত্রিকা ও টাইম টিভির সিইও আবু তাহের, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ।

এছাড়াও আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের পক্ষ থেকে নিউইয়র্ক স্টেট সিনেটর লুইস সিপুলভেদাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সিনেটর লুইস সিপুলভেদা তার বক্তব্যে নিজকে বাংলাদেশী কমিউনিটির একজন হিসেবে উল্লেখ করে তার অব্যাহত সহযোগিতার আশ্বাস দিয়ে আয়োজক সংগঠনটির সাফল্য কামনা করেন।

সভাপতি আবদুস শহীদ বলেন, মূলধারার সহযোগী সংগঠন হিসেবে নতুন প্রজন্ম ও মূলধারায় বাংলাদেশকে তুলে ধরাসহ বাংলাদেশে আত্মমানবতার সেবায় কাজ করছে এ সংগঠনটি। দেশে ও প্রবাসে একযোগে কাজ করছে মানুষের কল্যাণে। প্রবাসে দেশীয় সংস্কৃতির বিকাশ ঘটাতেও প্রয়াস চালাচ্ছে তারা। এ লক্ষে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই পথমেলাসহ নানান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, প্রবাসে কর্মব্যস্ত জীবনের একটি দিন অন্তত: নির্মল আনন্দে কাটবে এই প্রত্যাশায় আমরা এ ক্রুজ ভ্রমণের আয়োজন করেছি। সকলের আন্তরিক প্রচেষ্টার ফলে এই আয়োজন সফল হয়েছে। সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, প্রথম বারের মত ক্রুজ পিকনিকের আয়োজন করে অভূত সাড়া পেয়েছি। সাড়ে ৪’শ টিকিট অল্প সময়ের মধ্যে বিক্রি হয়ে যায়। স্থান সংকুলানের অভাবে অনেকে ক্রুজ ঘাট থেকে ফিরে যান। যা আমাদের অনেক কষ্ট দিয়েছে। তাই আগামীতে এক হাজার আসনের ক্রুজ নিয়ে পিকনিকের আয়োজন করবো। নির্মল বিনোদনসহ নিজ দেশের সংস্কৃতিকে তুলে ধরতে আগামীতে আরো ভালো অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা তার। এ জন্য সবার সহযোগিতা কামনা করেন।
ক্রুজ পিকনিকে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, কৃষ্ণা তিথী, তানভীর শাহীন, শারমিন তানিয়া প্রমুখ। শিল্পীদের সাথে দর্শকদের অনেকেও নেচে-গেয়ে উৎসবকে আরো প্রাণবন্ত করে তুলে। ক্রুজ ভর্তি দর্শক প্রাণভরে উপভোগ করেন তাদের অসাধারণ পরিবেশনা। অনুষ্ঠানে শিশুদের নানা পরিবেশনাও সবাইকে মুগ্ধ করে। ক্রুজে অংশ গ্রহণকারী শিশুদের হাতে ফ্রি খেলনা তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে।
এদিকে ক্রুজ যাত্রার আগে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা জেটি প্রাঙ্গণে সংগঠনের প্রেসিডেন্ট আবদুস শহীদ, নিউইয়র্ক স্টেট সিনেটর লুইস সিপুলভেদা, এসেম্বলীওম্যান ক্যারীনেস রেইস, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী সহ অতিথি ও সংগঠনের কর্মকর্তাদের সাথে নিয়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। এসময় আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের পক্ষ থেকে নিউইয়র্ক এসেম্বলীওম্যান ক্যারীনেস রেইসকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

আকর্ষনীয় এ ক্রুজ ভ্রমণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের কর্মকর্তারা। ক্রুজ ভ্রমণে সাংস্কৃতিক পর্বের বিশেষ অংশ ‘ইউএসএনিউজঅনলাইন.কম’র ফেইসবুকে সরাসরি সম্প্রচারিত হয়। (www.usanewsonline.com Facebook: https://www.facebook.com/USANewsNY)
অথিতিরা নির্মল মনোমুগ্ধকর এ আয়োজনের জন্য উদ্যোক্তাদের প্রশংসা করেন। তারা বলেন, নির্মল আনন্দ সহ প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মকে দেশের সংস্কৃতির সাথে পরিচিত করাতে এ আয়োজন অতুলনীয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV