Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ইস্যুতে লস অ্যাঞ্জেলেসে কর্মশালা

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: June 25, 2019 | 11:07 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস সিটিতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ইস্যুতে নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেস কনস্যুলেট মিলনায়তনে এই কর্মশালা পরিচালনা করেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের প্রথম সচিব (প্রেস) মো. নুর এলাহি মিনা। তিনি ভিডিওচিত্রের মাধ্যমে বাংলাদেশ স্থায়ী মিশনের নানাবিধ কার্যক্রম, অবদান ও রোহিঙ্গা সমস্যা সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরে বক্তৃতা করেন। 

মিনা উল্লেখ করেন, রোহিঙ্গারা যাতে সসম্মানে নিজ বসতভিটায় ফিরতে উৎসাহিত হন, সে ধরনের পরিবেশ তৈরি করতে মিয়ানমার প্রশাসনের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে প্রবাসীদের ভূমিকা অপরিহার্য হয়ে পড়েছে। নিজ নিজ এলাকার সিনেটর, কংগ্রেসম্যানদের সাথে এ নিয়ে দেন-দরবার করতে পারেন প্রবাসীরা। তাহলেই কংগ্রেসে মিয়ানমারের বিরুদ্ধে অবরোধসহ কঠোর পদক্ষেপ গ্রহণের বিল পাশ হবে।এ সময় লস অ্যাঞ্জেলেসের কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা, ডেপুটি কনসাল ওয়ালিউর রহমান প্লাবনও বক্তৃতা করেন। পরে বাংলাদেশে আগত রোহিঙ্গাদের উপর নির্মিত চলচ্চিত্র ‘জন্মভূমি’ প্রদর্শিত হয়। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV