যুক্তরাষ্ট্রে সনাতন সেবাশ্রম ফাউন্ডেশনের বার্ষিক তীর্থ যাত্রা অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ৭টি বাসে মোট চারশ ভক্তের অংশগ্রহনে ও সহযোগিতায় গত ১৫ জুন শনিবার সনাতন সেবাশ্রম ফাউন্ডেশনের বার্ষিক তীর্থ যাত্রা ২০১৯ ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে শেষ হলো। সনাতন সেবাশ্রম ফাউন্ডেশন এর তীর্থ যাত্রা উপলক্ষে শ্রী দিপংকর রায়কে আহ্বায়ক ও শ্রী রামদাস ঘারমিকে সদস্য সচিব এবং অন্যান্য সদস্যদের সমন্বয়ে গঠিত কমিটির অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতায় এবং সর্বোপরি ভক্তদের আর্শিবাদে এই মহাযজ্ঞটি সুশৃংঙ্খল ও সুষ্ঠভাবে সম্পন্ন হয়ে প্রবাসে ইতিহাস সৃষ্টি করেছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন শ্রী উত্তম মন্ডল (সহ. আহ্বায়ক), শ্রী উজ্জ্বল রায় (সহ. আহ্বায়ক), পংকজ রায় (সহ. সচিব), অখিল ওঝা (সহ. সচিব)। কমিটির অন্যান্য সদস্যরা যথাক্রমে নিতিশ বিশ্বাস, প্রীতিশ বালা, কুমারেশ সরকার, বিধান চন্দ্র পাল, বিমলেন্দুকর, সুনিল রায়, সদানন্দ ঘোষ, সুব্রত সরকার, নেপাল দাস, গুরুদাস হালদার, প্রশান্ত মল্লিক, প্রদীপ চন্দ্র, দেবব্রত ঘোষ, রাখী বিশ্বাস, বিথী মন্ডল ও কানন বিশ্বাস।

সকাল ১০ টায় প্রত্যেকটি বাসে শ্রী প্রদীপ ভট্রাচার্য, শ্রী বিজয় ভৌমিক, উত্তম মন্ডল, নেপাল দাস, নেপাল মজুমদার ও স্বামী দেবা প্রিয়ানন্দ মহারাজের সমন্বয়ে গঠিত কীর্তন দলটি ভগবানের নাম কীর্তনকরে শংখধ্বর্নি ও উলুধনি দিয়ে যাত্রার শুভ সূচনা করান। দুপুরে নিউজার্সির ইস্কন মন্দিরে পৌছালে প্রভূরা সাদর সম্ভাষন জানান এবং ভক্তদের খিচুড়ী প্রসাদ দিয়ে আন্তরিকভাবে আপ্যায়ন করেন। ভক্তরা এখানে দুপুরের ভোগ আরতীতে ও কীর্তনে অংশগ্রহন করে আবেগে আপ্লত হন। প্রভূরা আশ্চার্যান্বিত হয়ে বলেন উনাদের মন্দিরে এত বেশী সংখ্যক ভক্তদের নিয়ে দর্শন এই প্রথম। অতপর ভক্তবৃন্দ অনতিদুরে নিউজার্সিতে অবস্থিত সাই দত্ত পীঠ মন্দিরে পৌছে, দুপুরে অন্ধ প্রসাদ গ্রহন করেন। এই মন্দিরের পরিচালনা পর্ষদ সনাতন সেবাশ্রম ফাউন্ডেশনের কর্মকর্তা ভক্তদের সম্মানে সাঁহ দত্ত পীঠ বাবার মুর্তির সামনে এক অভূতপুর্ব বিশেষ পুজা ও সম্মান প্রদর্শনের অনুষ্ঠান করেন। উক্ত মন্দিরে ভারত থেকে আগত খ্যাতনামা ভজন শিল্পীর পরিবেশিত ভজন শুনে ভক্তরা আনন্দিত হয়।

মন্দির পরিক্রমার সর্বশেষ স্থান নিউইর্য়ক আপষ্টেটে অবস্থিত, রংগনাথ মন্দিরে পৌছে ভক্তরা দেবদেবী মূর্তিতে পুজা অর্চনা দিয়ে স্বস্ব-পরিবার পরিজনদের জন্য মঙ্গল কামনা করে নিজকে শ্রীবিষ্ণুর পাদপদ্যে সর্মপন করার সুযোগ পেয়ে ধন্য হন। ভক্তরা সানন্দ চিত্তে এখানে প্রসাদ গ্রহন করে তৃপ্ত হন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই মন্দিরে শ্রী বিজয় কৃষ্ণ ভৌমিকের দিক নিদের্শনায় সনাতন সেবাশ্রম ফাউন্ডেশন একটি ধর্ম সভায় আয়োজন করে। শ্রী বিজয় কৃষ্ণের উপস্থাপনায় গীতা পাঠ, ভজন কির্তন, হরিকথা ও প্রার্থনা দিয়ে সভাটি সাজানো হয়। সভায় ধর্মীয় আলোচনা করেন স্বামী দেবাপ্রিয়ানন্দ মহারাজ এবং ভজন পরিবেশনা করেন যথাক্রমে সবিতা দাস, সত্যকী রায়, ইতি মন্ডল, পার্বতী রুনা, প্রদীপ ভট্রাচার্য, মিলন রায়, নেপাল দেবনাথ, ত্রিনয়নী তালুকদার, ডাঃ লক্ষণ কর, জয়দেব গাইন, রামদাস ঘরামী, কার্যকরী পরিষদের পক্ষ থেকে নিহার সরকার ও দিপংকর রায় ।
সহ স্বনামধন্য শিল্পীবৃন্দ। এই গুনি সাধু ও শিল্পবৃন্দ যাত্রাপথে ও আগমন পথে তীর্থ যাত্রাীবৃন্দদের ধর্মীয় আলোচনা ও ভজন কীর্তনের মাধ্যমে ইশ্বর ভাবনায় উদ্বুদ্ধ রাখেন। ডা. সঞ্জিত বিশ্বাস, ডা. কৃষ্ণারায় ও ডা. লক্ষন কর সমন্বয়ে গঠিত মেডিকেল টিমটি সর্বক্ষন ভক্তদের আপদকালীন প্রাথমিক চিকিৎসা সেবায় নিয়েজিত ছিলেন।ব্যতিক্রমধমী র্যাফেল ড্রটি উপস্থিত ভক্তদের মনে, আনন্দ এবং উৎফুল্লের বন্যা বয়ে আনে। প্রথম চারটি স্বর্ণের দেবদেবীর মূর্তি সহ মোট ২৫টি ধর্মীয় পুরাষ্কার অলংকৃত অনুষ্ঠানটি উজ্জল রায়ের সার্বিক ও সাবলিল উপস্থাপনায় আরও আকর্ষনীয় করে তোলে।উজ্জল রায়কে সহযোগীতা করেন রামদাস খরাশী, দিপংকর রায়, উত্তম মন্ডল, জয়দেব পাইন, পংকজ রায়।
টিকট ড্র প্রক্রিয়া প্রবাসীর সহযোগীতা করে শিশুমনিরা পালাক্রমে সনাতন সেবাশ্রম ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে শ্রী শ্যামল রায় উপস্থিত সকলভক্তবৃন্দকে শুভেচ্ছা প্রদান করেন।তীর্থ যাত্রা উপলক্ষ্যে সনাতন সেবাশ্রম ফাউন্ডেশন প্রকাশনা মুখপাত্র সনাতন ত্রীতা’য় তীর্থ ভ্রমনের সাহাত্য বিষয়ে একটি জ্ঞানগর্ভ প্রবন্ধ এবং কয়েকটি কবিতা সমন্বয়ে একটি বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে। প্রবন্ধটি পাঠ করে ভক্তরা তীর্থ ভ্রমনে আরও আগ্রহী হবে বলে আশা করি।
আরেকটি উল্লেখযোগ্য দিক ছিলো সনাতন সেবাশ্রমের পক্ষ থেকে প্রত্যেকটি পরিবারকে একটি ফোন হোল্ডার উপহার স্বরূপ প্রদান ও প্রত্যেক শিশুদেরকে বিদ্যাদেবী স্বরসতীর ফ্রেমে বাধানো চিত্র উপহার প্রদান করা হয়। শিশুরা উৎসুকভাবে এবং আনন্দচিত্তে উপহারটি পেয়ে উদবেলিত হয়ে পরে। প্রতিবারের ন্যায় এবারও রাখী বিশ্বাস এর সৌজন্যে বৃন্দাবন থেকে প্রেরিত তুলসীর মালাগুলি বয়স্ক ভক্তরা পেয়ে নিজেদের ধন্য মনে করে।
এমনি এক আনন্দঘন পরিবেশের মধ্যে ভক্তরা বিভিন্ন পুন্যস্থানে ঠাকুরের মুর্তি দর্শন ও ভগবানের গুন র্কীতন করে পুন্য অর্জন করে রাত ১০টায় সার্থক ও সফলভাবে নিউইর্য়ক সিটিতে প্রত্যাগমন করেন। তীর্থের সমন্নয়কারী ডা. নীহার সরকার এই মহাযজ্ঞকে সার্থক ও সফলভাবে সু-সম্পন্ন করতে সেবাশ্রমের সকল পরিবার কর্তৃক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগীতা করার জন্য পরিবারের প্রত্যেককে স্বশ্রদ্ধ প্রনাম জানিয়েছেন। আর এই তীর্থ ভ্রমন সার্থক করতে সাংগঠনের যে সকল সদস্যগন নিরলসভাবে শ্রম দিয়েছেন, তাদের পরিবারসহ তাদের মংগলার্থে সকল নিউইয়র্ক বাসীকে ইশ্বরের কাছে প্রার্থনা করতে ডা. সরকার অনুরোধ করেন। বলেন, আমরা সনাতন সেবাশ্রম ফাউন্ডেশনের ভবিষ্যত কার্যক্রমেও সকলের সহযোগীতা পাবো বলে আশা করি। ইশ্বর আমাদের সকলের মঙ্গল করুন। জয় মা শশ্মান কালী।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’