নিউইয়র্ক ফুটবল লীগ-২০১৯ : ব্রাদার্স যুবসংঘ ও আইসাব’র জয়লাভ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি বছরের নিউইয়র্ক ফুটবল লীগের দ্বিতীয় সপ্তাহের খেলায় ব্রাদার্স এলায়েন্স, যুবসংঘ ও আইসাব’র জয়লাভ করে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে। গত ২৩ জুন রোববার অপরাহ্নে এলমহার্স্টের নিউটাউন অ্যাথলেটিক মাঠে লীগের তিনটি খেলা অনুষ্ঠিত হয়।

দিনের প্রথম খেলায় ব্রাদাস এলায়েন্স ১-০ গোলে যুবসংঘ (এ)-কে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। আক্রমণ পাল্টা অক্রমনের মধ্য দিয়ে অনুষ্ঠিত খেলার প্রথমার্থ গোল শূন্য ছিলো। পরবর্তীতের খেলার দ্বিতীয়ার্ধের ৩২ মিনিটের সময় ব্রাদার্সের পক্ষে কাজুয়ার জয়সূচক গোলটি করেন।
দিনের দ্বিতীয় খেলায় যুব সংঘ (বি) সহজেই ৩-০ গোলে সন্দ্বীপ-কে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। খেলার প্রথমার্ধের ২৫ মিনিটের সময় সোলে প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (১-০)। পরবর্তীতে দ্বিতীয়ার্ধের ৩২ মিনেটে খালেদ ও ৩৮ মিনিটের সময় বাবলু আরো দুটি গোল করে সন্দ্বীপ-কে জয়ী করেন। খবর ইউএনএ’র।
দিনের তৃতীয় ও শেষ খেলায় আইসাব ২-১ গোলে জ্যাকসন হাইটস-কে পরাজিত কওে পূর্ণ পয়েন্ট লাভ করে। খেলার প্রথমার্ধে শুরু ২ মিনিটের সময় জ্যাকসন হাইটসের পক্ষে রায়ান প্রথম গোল করে দলকে এগিয়ে নেন (১-০)। পরবর্তীতে খেলার ১৫ মিনিটের সময় আইসাব-এর জায়ান গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন (১-১)। খেলার ২৩ মিনিটের সময় আইসাব-এর সানি জয়সূচক গোলটি করেন (২-১)। ফলে আইসাব জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট লাভ করে।
স্পোর্টস কাউন্সিলে সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রশিদ রানার নেতৃত্বে সংগঠনের কর্মকর্তাদের মধ্যে উপদেষ্টা মনজুর আহেমেদ চৌধৃুরী, সহ সভাপতি ওয়াহিদ কাজী এলিন সহ অন্যান্যের মধ্যে আব্দুল বাসিত খান বুলবুল, জাকির হোসেন, ইয়াকুত রহমান প্রমুখ মাঠে উপস্থিত ছিলেন।
নিউইয়র্ক ফুটবল লীগের পরবর্তী খেলা আগামী ৩০ জুন রোববার বিকেল তিনটায় একই মাঠে অনুষ্ঠিত হবে। এদিন প্রথম খেলায় জ্যাকসন হাইটস ওযুব সংঘ (বি), দ্বিতীয় খেলায় ব্রাদার্স এলায়েন্স ও আইসাব এবং তৃতীয় খেলায় যুব সংঘ (বি) ও যুব সংঘ (এ) একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’