ক্যালিফোর্নিয়া বিএনপি’র কমিটি অনুমোদন : সভাপতি বদরুল, সাধারণ সম্পাদক ওয়াহিদ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ক্যালিফোর্নিয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্যালিফোর্নিয়া শাখার নব গঠিত পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রের অনুমোদন পেয়েছে। গত ২২ শে জুন বি এন পি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিটি অনুমোদন করেছেন। এ উপলক্ষে গত ২৩শে জুন রবিবার লস এঞ্জেলেসের স্থানীয় একটি রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলনে অনুমোদিত কমিটি প্রকাশ করা হয়।
কেন্দ্রের প্যাডে পাঠানো ক্যালিফোর্নিয়া বি এন পি’র কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন-সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু, সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান শাহীন, সহসভাপতি- মুর্শেদুল ইসলাম, নিয়াজ মোহাইমেন, সাইফুল আনসারী চপল, মাতাব আহমেদ, অপু সাজ্জাদ, আফজাল শিকদার, সালাম দাঁড়িয়া, শওকত হোসেন আনজিন, সাইদ আবেদ নিপু, জুনেল আহমেদ, আহসান হাফিজ রুমি, মিকাইল খান রাসেল, শাহাদাৎ হোসেন শাহীন, জহিরুল কবির হেলাল, মার্শাল হক, নুরুল ইসলাম, এলেন খান ইলিয়াস, বাদল খান, মিজানুর রহমান এবং আব্দুর রহিম। সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান, যুগ্ম সম্পাদক ফারুক হাওলাদার, সৈয়দ নাসির উদ্দিন জেবুল, মোয়াজ্জেম আহমেদ রাসেল, বদরুল আলম মাসুদ, দেলোয়ার জাহান চৌধুরী, লায়েক আহমেদ, রফিকুজ্জামান জুয়েল, ইলিয়াস মিয়া, শাহ্তাব কবির ভূঁইয়া শান্ত, শাহীন হক, আলমগীর হোসেন, রনি জামান, এডঃ নুরুল হক, সজয় আহমেদ মনির, সাংগঠনিক সম্পাদক মারুফ খান ও লোকমান হুসেন, প্রচার সম্পাদক কামাল হোসেন তরুণ, দপ্তর সম্পাদক রেজাউল হায়দার চৌধুরী বাবু, শিক্ষা বিষয়ক সম্পাদক সাঈদ খান, প্রমুখ। সাংবাদিক সম্মেলনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সকলের সহযোগিতা চেয়ে এবং সকলকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু, সাবেক সভাপতি নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, আব্দুল বাসিত ও সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবুল ইব্রাহিম।
ক্যালিফোর্ণিয়া বিএনপির সভাপতি জনাব বদরুল আলম চৌধুরী শিপলু তার বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান ও দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বি এন পি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, দেশনায়ক তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার ও জনগণের ভোটে নির্বাচিত সরকারের দাবীতে আগামী দিনে সকল কর্মসূচিতে সকলের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ ও সহযোগিতা কামনা করেন জনাব বদরুল চৌধুরী।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’