Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

মিশিগানে বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক ককাস ট্যাক্সী চালকদের সেইফটি ও সিকিউরিটি নিয়ে পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময়

অনলাইন ডেস্ক পঠিত: 38 বার

প্রকাশিত: June 26, 2019 | 1:24 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক ককাস (বিএডিস) ট্যাক্সী ক্যাব চালকদের সেইফটি ও সিকিউরিটি নিয়ে পুলিশ প্রশাসনের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেছে। কমিউটির এই অত্যন্ত গুরুত্বপুর্ন মিটিংটি হ্যামট্রামিক শহরের আলাউদ্দীন রেষ্টুরেন্টে রবিবার ২৩শে জুন বিকাল ৫:৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। এতে পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, ষ্টেইট ও সিটি কাউন্সিলের নির্বাচিত প্রতিনিধি, কমিউনিটির নেতৃবৃন্দ, বিএডিসির নেতৃবৃন্দ ও স্হানীয় ক্যাব চালক সহ বিপুল সংখ্যক লোক অংশগ্রহন করেন।

মিশিগান বাংলাদেশী কমিউনিটিতে গত কয়েক বছর প্রায় চার জন ট্যাক্সীক্যাব চালক দুষ্কৃিতিকারীদের গুলিতে প্রান হারান। গত ২২শে মে ডিউটিতে থাকা অবস্হায় সর্বশেষ ক্যাব চালক জয়নুল ইসলাম প্রান হারান। বাংলাদেশী আমেরিকান জেমোক্রেটিক ককাস (বিএডিসি) বাংলাদেশী ক্যাব চালক জয়নুল ইসলামের স্মরনে এই আলোচনা সভার আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্য দেন মিশিগান ওয়েইন কাউন্টির শেরিফ বেনি নেপোলিয়ন, ডিট্রয়েট সিটির ডেপুটি পুলিশ চীফ টড বেটিসন, বিশেষ অতিথি ছিলেন স্টেইট রিপরেসেন্টেটিভ আইজ্যাক রবিনসন, হ্যামট্রামিক সিটির সার্জেন্ট রবার্ট জর্জ। মতবিনিময় সভার এক পর্যায়ে ডিট্রয়েট সিটি পুলিশ ইনভিস্টিগিটর ব্রায়েন ফন্টেইন ক্যাব চালকদের সেইফটি ও সিকিউরিটির উপর ৪০ মিনিটের এক বিশদ ট্রেনিং পরিচালনা করেন।

মতবিনিময় সভার আলোচনায় আরো বক্তব্য রাখেন ডিট্রয়েট সিটি কাউন্সিলম্যান স্কট বেনসন, হ্যমট্রামিক সিটি কাউন্সিলম্যান এনাম মিয়া, প্রাক্তন কাউন্সিলম্যান মোহাম্মদ হাসান, কমিউনিটির নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন হাজী নিজাম উদ্দিন, মাওলানা আব্দুল লতিফ আজম, হাফিজ ফখরুল ইসলাম, মন্জুর খান, ট্যাক্সি ক্যাব প্রতিনিধি আব্দুল বাসেত, বাংলাদেশী ইউয়ুথদের মাঝে বক্তব্য রাখেন তাজিম চৌধুরী ও শাহ আলী প্রমুখ। বিএডিসির প্রতিষ্ঠাতা ড. নাজমুল হাসান শাহীন মিটিং এর উদ্দেশ্য ও পরবর্তী কর্মপন্থার নিয়ে আলোচনা করেন। বিএডিসি সভাপতি জুবারুল চৌধুরী খোকন স্বাগত বক্তব্য দেন। পরিচালনায় ছিলেন বিএডিসির জেনারেল সেক্রেটারী রাহাত খান। কমিউনিটির নেতৃবর্ন্দকে পরিচয় করিয়ে দেন সহসভাপতি মুহিত মাহমুদ। মতবিনিময় সভায় সার্বিক সহযোগীতায় ছিলেন বিএডিসি সহসভাপতি সুলাইমান বাহার, বিএডিসি ১১ ডিষ্ট্রিক কমিটির চেয়ারম্যান সাদেক রহমান (সুমন), বিএডিসি ১৩ ডিষ্ট্রিক কমিটির চেয়ারম্যান আজিজ চৌধুরী, জয়েন্ট জেনারেল সেক্রেটারী কাউসার দেওয়ান, এক্সিকিউটিভ কমিটির সেক্রেটারী আপেল খান ও জিয়াউদ্দিন জিয়া, বিএডিসি ১৪ ডিষ্ট্রিক কমিটির কো-চেয়ারম্যান নাঈম চৌধুরী, বিএডিসি নেতা হাফিজ রহমান, মোহাম্মদ সোলায়মান ও সাবুল চৌধুরী। আলোচনা শেষে বিএডিসির প্রতিষ্ঠাতা ও ট্যাক্সী ক্যাব চালকদের সেইফটি ও সিকিউরিটির এই মতবিনিময় সভার উদ্যোক্তা ড. নাজমুল হাসান শাহীন ঘোষনা করেন – ১. পুলিশ প্রশাসনের সাথে বিএডিসি সেইফটি ও সিকিউরিটির ব্যাপারে প্রত্যেক তিন মাস পর পর সংলাপের আয়োজন করবে। ২. বিএডিসি স্হানীয় প্রশাসনের সাথে রাস্তায় পর্যাপ্ত লাইটের ব্যবস্হাকরন, মসজিদ ও ধর্মীয় উপশনালয়ে সিকিইরিটি বৃদ্ধিকরণ ও ট্যাক্সেী ক্যাব গাড়ীতে ক্যামেরা প্রতিস্হাপনের জন্য কাজ করবে। ৩. বিএডিসি ওয়েইন কাউন্টি শেরিফ বেনি নেপোলিয়ের অফিসের সাথে কমিউটি পুলিশিং ট্রিইনিং নিয়ে কাজ করবে। আলোচনা সভায় বক্তার পুলিশ প্রশাসনের তড়িৎ গতিতে সাহায্য সহযোগীতায় এগিয়ে আসা এবং নিষিদ্ধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের সহযোগীতা দাবী করেন।

সভায় অন্যান্যের মাঝে উপস্হিত ছিলেন বিএডিসি ট্রাষ্টী ড. সিরাজুল ইসলাম ও আনোয়ার হোসেন, বিএডিসির উপদেষ্টা সৈয়দ ইকবাল হোসেন চৌধুরী ও ইউসুফ কামাল, বিএডিসির প্রতিষ্ঠাতা নেতা সেলিম আহাম্মদ ও ফয়সল চৌধুরী প্রমুখ। অন্যানের মাঝে আরো উপস্হিত ছিলেন কমিউনিটি নেতা মো: মনির, আল্লামা, এনাম আহাম্মেদ, আব্দুল হালিম, মো. আলম, খাজা শাহাবুদ্দিন প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় প্রায় ৩০ জন ট্যাক্সী ক্যাব চালক উপস্হিত ছিলেন। তাদের মাঝে উপস্হিত ছিলেন মোহাম্মদ কামরুজ্জামান, মোহাম্মদ উদ্দিন, খন্দকার শাফি আহাম্মদ, মহিন আলী, মোহাম্মদ আখতার হোসেন, আমজাদ, আইয়ুব খান, আব্দুস শহীদ, মুসলিম আলী ও শহীদ মিয়া প্রমুখ। বিএডিসি নেতৃবৃন্দ মতবিনিময় সভায় যোগদানকারী সবাইকে সিঙ্গারা, চানা ও চা দিয়ে আপ্যায়ন করেন। পরে মতবিনিময় সভার প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সন্মানে আলাউদ্দিন রেষ্টুরেন্টে ডিনারে আয়োজন করা হয়। বিএডিসি নেতৃবৃন্দ আলাউদ্দিন রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী মোশাররফ চৌধুরী লিটু, মাহবুব চৌধুরী আলাল ও মো: মহসীন উদ্দিন টি’পু সহ কমিউনিটির সবাইকে মতবিনিময় সভাটি সাফল্যমন্ডিত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV