Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

বাংলাদেশ জাতীয় দলের সাবেক বক্সার সৈয়দ এনায়েত আলীর ছোট বোনের মৃত্যুতে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা ও গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ’র শোক

অনলাইন ডেস্ক পঠিত: 21 বার

প্রকাশিত: June 26, 2019 | 2:31 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ জাতীয় দলের সাবেক স্বর্ণজয়ী বক্সার, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা ও গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ’র কার্যকরী সদস্য, বাংলাদেশ সোসাইটির সাবেক ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক সৈয়দ এনায়েত আলীর ছোট বোন সৈয়দা রূহি সুলতানা কিডনি সংক্রান্ত জটিলতায় নিউইয়র্ক সময় গত ১৫ জুন সকাল ৭ টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।
এদিকে, সৈয়দা রূহি সুলতানার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা ও গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ।

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা
সৈয়দা রূহি সুলতানার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতিতে দিয়েছে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা। বিবৃতিতে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
শোক প্রকাশ কারীদের মধ্যে রয়েছেন, সংগঠনের সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি মিসবাহ আবেদীন ও ওয়াহিদ কাজী এলিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. এইচ রশিদ রানা, সাংগঠনিক সম্পাদক সাইকুল ইসলাম, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম রুমি, কার্যকরী সদস্য কাজী তোফায়েল ইসলাম, বাসিত খান বুলবুল, আবু তাহের আসাদ, আবদুল কাদির লিপু, জাকির হেসেন, ইয়াকুত রহমান, মীর জাকির, জিল্লুর প্রমুখ।

গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ
গত ২৪ জুন সোমবার অনুষ্ঠিত জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ’র কার্যকরী কমিটি ও বনভোজন আয়োজক কমিটির এক যৌথ সভায় সংগঠনের কার্যকরী সদস্য সৈয়দ এনায়েত আলীর ছোট বোন সৈয়দা রূহি সুলতানার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। সভায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। শোক প্রকাশ কারীদের মধ্যে রয়েছেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. খন্দকার মাসুদুর রহমান, উপদেষ্টা মোহাম্মদ শাহ নেওয়াজ, সভাপতি মুরারী মহন দাস, সিনিয়ার সহ সভাপতি ওয়াহিদ কাজী এলিন, সহ সভাপতি মো. নওশাদ আক্তার ও শেখ হাসান আলী, সাধারণ সম্পাদক মুনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, কর্মকর্তা শেখ মো. ফারুকুল ইসলাম প্রমুখ।
এদিকে, সৈয়দা রূহি সুলতানার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আগামী ৩ জুলাই বুধবার বাদ মাগরিব গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এক মিলাদ মাহফিলের আয়োজন করবে। দোয়া মাহফিলে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানান হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV