Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিহত ওসামা বিন লাদেনের ৩ স্ত্রীকে জিজ্ঞাসাবাদের অনুমতি পাচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক পঠিত: 188 বার

প্রকাশিত: May 10, 2011 | 10:30 PM

ইউএসএনিউজ ডেস্ক: নিহত আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের তিন স্ত্রীকে জিজ্ঞাসাবাদের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মতি দিতে যাচ্ছে পাকিস্তান। এতে সরাসরি জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হতে পারে যুক্তরাষ্ট্রকে। খবর সিএনএন ও দ্য হিন্দুর।পাকিস্তানের গ্যারিসন শহর এবোটাবাদে লাদেন নিহত হওয়ার পর থেকে তার তিন স্ত্রী দেশটির নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদের সুযোগ দিতে পাকিস্তানের কাছে বারবার আহ্বান জানিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। এ অনুরোধে সাড়া দিয়ে তাদের সরাসরি জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিতে সম্মত হয়েছে পাকিস্তান। অর্থাৎ তেমন অনুমতি দেওয়া হলে মার্কিনিদের আর প্রশ্নপত্র পাঠিয়ে বা কোনো মাধ্যম ব্যবহার করে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে না। এর মধ্য দিয়ে লাদেন হত্যাপরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের অন্যতম একটি দাবির প্রতি সম্মতি দিতে যাচ্ছে পাকিস্তান।নিউইয়র্ক টাইমসের এ সংক্রান্ত রিপোর্টে বলা হয়, এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা খুব শিগগির লাদেনের তিন স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পাবে। এদিকে পাকিস্তানের ঊর্ধ্বতন এক গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, লাদেনের স্ত্রীদের যুক্তরাষ্ট্র্র জিজ্ঞাসাবাদ বা নিরাপত্তা হেফাজতে নিতে পারবে যদি তাদের নিজ নিজ দেশের কাছে এ ব্যাপারে অনুমতি নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। এই তিন স্ত্রীর দু’জন সৌদি আরবের এবং একজন ইয়েমেনের নাগরিক। তবে হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নে জানান, লাদেনের স্ত্রীদের জিজ্ঞাসাবাদ ও এবোটাবাদের বাড়িতে প্রাপ্ত গোয়েন্দা তথ্যগুলো হাতে পেতে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা অব্যাহত রয়েছে।

ট্যাগ:
Situs Streaming JAV