Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

আটলান্টায় গ্রেটার জালালাবাদ অব জর্জিয়ার বনভোজন : র‍্যাফেল ড্র’তে নতুন টয়োটা গাড়ি জিতে নেন রাসেল

অনলাইন ডেস্ক পঠিত: 29 বার

প্রকাশিত: June 26, 2019 | 10:59 PM

রুমী কবিরঃ জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় গত ২৩ জুন রোববার গ্রীষ্মের প্রাণ চঞ্চল আবহাওয়ায় প্রাকৃতিক নিসর্গে ঘেরা হার্ড লেবার ক্রিক স্টেট পার্কে বাংলাদেশি কমিউনিটির জাঁকজমকপূর্ণ বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

গ্রেটার জালালাবাদ অব জর্জিয়ার উদযোগে মেট্রো আটলান্টা থেকে প্রায় ৬০ মাইল দুরবর্তী রুটলেজ শহরস্থ ওই পার্কে স্থানীয় সময় দুপুর ১২ টা থেকে পুরো দিন জুড়ে সিলেট বিভাগের অধিবাসীসহ প্রায় এক হাজার প্রবাসী বাংলাদেশি নারী-পুরুষ-শিশু-কিশোর বনভোজনের প্রাণোচ্ছল আয়োজনে মেতে ওঠে। সম্পূর্ণ বিনা  মুল্যে আয়োজিত এই বনভোজনে মজাদার মধ্যাহ্ন ভোজ ছাড়াও শিশু-কিশোরদের নানা খেলাধুলাসহ মহিলাদের চিত্তাকর্ষক মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা, ছুটাছুটি, লেকে মাছ ধরা, সাঁতার কাটা ও প্রাণখোলা আড্ডায় অংশগ্রহণকারীগণ উৎসবমুখর ব্যস্ত সময় অতিক্রান্ত করেন।

বনভোজনের সব চাইতে উত্তেজনাপূর্ণ পর্ব রাফেল ড্র’তে আকর্ষণীয় একটি নতুন টয়োটা গাড়ি জিতে নেন রেজাউল করিম রাসেল। এছাড়া জনপ্রিয় বেশ কয়েকটি গান পরিবেশন করে পুরো বনভোজনের সবুজ প্রান্তর মুখরিত করে তোলেন নতুন প্রজন্মের প্রতিশ্রুতিশীল শিল্পী সৈকত প্রধান। নতুন প্রজন্মের প্রতিনিধিদের ব্যবস্থাপনায় আয়োজিত ওই বনভোজনের বিভিন্ন

বিভাগের দায়িত্ব পালন করেন মৃদুল, নাসির, আওয়াল, সামসুদ্দিন, সবুজ, সাহেদ, আনফর, আশিক, আশরাফ, রুহুল, হাসান, সুনু সাসা ও শাহ্‌, মামু, মিতু, ইমরান, জাকির, রোহান, আলমগীর, রুবেল, নাদিম, তানজিল, মোহন, তামিম, কয়েস, মনসুর, শেরওয়ান, কামরান, সাব্বির, আহসান ও জামিল এবং সার্বিক পরিচালনায় ছিলেন সাদেক, সোহাগ, রউফ, রাহী, সাদি, সায়েম, সৌরভ ও কাজী।

বনভোজনে বাংলাদেশি কমিউনিটির সংগঠকদের মধ্যে জর্জিয়া বাংলাদেশ সমিতির সভাপতি মোস্তফা কামাল মাহমুদ ও সাধারণ সম্পাদক এ এইচ রাসেল, লেখক ও সংগঠক আবু লিয়াকত হুসেন, জর্জিয়া বাংলাদেশ সমিতির সাবেক সাধারণ সম্পাদক আরেফীন বাবুল, জর্জিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদ রহমান, জর্জিয়া সোশ্যাল এন্ড কালচারাল অর্গানাইজেশনের সভাপতি মোহন জাব্বার ও সাধারণ সম্পাদক উত্তম দে, বাংলাধারার সভাপতি মাহবুবুর রহমান ভূঁইয়া, মামুন শরীফ, শেখ জামাল, আব্রাহাম রহমান, টিটু রশীদ, মারুফ ভূঁইয়া, শহিদুল ইসলাম ঠান্ডু উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV