Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

জাতিসংঘ অধিবেশনে যোগদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২সেপ্টেম্বর নিউইয়র্ক আসছেন, একই দিন প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনা : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে শূন্যপদ পূরণ, পদোন্নতি, দায়িত্ব পূন:বন্টন

অনলাইন ডেস্ক পঠিত: 20 বার

প্রকাশিত: June 27, 2019 | 1:30 AM

https://www.facebook.com/USANewsNY/videos/565209160674895/

ইউএসএনিউজঅনলাইন.কম : জাতিসংঘের চলতি ৭৪তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ সেপ্টেম্বর রোববার নিউইয়র্ক আসছেন। একই দিন সন্ধ্যায় হিলটন বলরুমে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান স্থানীয় সময় মঙ্গলবার জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে ড. সিদ্দিকুর রহমান জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগদানে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে প্রবাসী নাগরিক সংবর্ধনাসহ সফর সূচি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শূন্যপদ পূরণ, অন্তর্ভূক্তি, পদোন্নতি, দায়িত্ব পূন:বন্টন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী, স্বাধীনতার ৫০বছর পূর্তি উদযাপন সহ বিভিন্ন বিষয় অবহিত করেন।


সংবাদ সম্মেলনে ড. সিদ্দিকুর রহমান বলেন, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক আগমন উপলক্ষে ব্যাপক কর্মসূচী হাতে নেয়া হয়েছে। তিনি চারবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। প্রধানমন্ত্রীকে ঐতিহাসিক গণসংবর্ধনা দেওয়া হবে এবার। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রস্তুতি শুরু হয়েছে। নিউইয়র্কে বিশ্বখ্যাত হিলটন বলরুম বুকিং দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে ড. সিদ্দিকুর রহমান বলেন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, স্বাধীনতার ৫০বছর পূর্তি এবং প্রধানমন্ত্রীর নিউইয়র্ক আগমন উপলক্ষে ব্যাপক কর্মসূচি বাস্তবায়নে সংগঠনকে গতিশীল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি এসময় দলের শূন্যপদ পূরণ, সহ সভাপতি, যুগ্ম সম্পাদক, সংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, সম্পাদকমন্ডলী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পূন:বন্টনের ঘোষণা দেন। তিনি বলেন, কার্যকরী কমিটির অনুমোদন নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেয়া হবে।
তিনি বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে ৫০১ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটির করবেন বলেও সংবাদ সম্মেলনে জানান। উদযাপন কমিটিতে জামাত ছাড়া বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ থাকবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি আকতার হোসেন, সামসুদ্দিন আজাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, প্রচার সম্পাদক হাজি এনাম (দুলাল মিয়া), মুক্তিযোদ্ধা বিষযক সম্পাদক মোজাহিদুল ইসলাম চৌধুরী, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক জাহাঙ্গির হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, আন্তর্জজাতিক বিষয়ক সম্পাদক দেওয়ান বজলু, কার্যকরী সদস্য শাহনারা রহমান, সামছুল আবেদীন, খোরশেদ খন্দকার, আতাউল গনি আসাদ, আলী হোসেন গজনবী, আবদুল হামিদ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি একেএম আলমগীর, রফিকুল ইসলাম, শেখ আতিকুল ইসলাম, উপদেষ্টা কফিল চৌধুরী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান, সহ সভাপতি মোর্শেদা জামান ও সাইকুল ইসলাম, সেচ্ছাসেবক লীগের সহ আন্তর্জাতিক সম্পাদক শাখাওয়াত বিশ্বাস, কানেকটিকাট স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী, যুক্তরাষ্ট্র মহিলা লীগের সভাপতি শাহনাজ মমতাজ, যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক তারিকুল হায়দার চৌধুরী প্রমুখ। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ড. সিদ্দিকুর রহমান সাংবাদিকদের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ প্রদান করেন। তিনি এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফর সফল করতে মিডিয়ার সার্বিক সহযোগীতা কামনা করেন।

ট্যাগ:
Situs Streaming JAV