এরশাদের রোগমুক্তি কামনায় যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির দোয়া মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জ্যাকসন হাইটসের ইসলামীক সেন্টারে ২৬শে জুন বুধবার বাদ মাগরিব যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির উদ্যোগে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর রোগমুক্তি কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক আব্দুন নূর বড় ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মোঃ আলতাফ হোসেন ও ওসমান চৌধুরী, যুগ্ম সদস্য সচিব এম জাফর মিতা, আসেফ বারী টুটুল ও জহিরুল করিম, জাপা যুক্তরাষ্ট্র শাখা সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইসমাঈল খান আনসারী, মাববুবুর রহমান চৌধুরী ও ছব্বির লস্কর, সাবেক সহ সভাপতি মাহবুবুর রহমান অনিক ও তোফায়েল আহমেদ চৌধুরী, সদস্য ফয়েজ উল্লাহ নাঈম, যুক্তরাষ্ট্র যুব সংহতির সভাপতি আব্দুল কাদির লিপু ও শাহাজাহান সাজু প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া পরিচালানা করেন জ্যাকসন হাইটস ইসলামীক সেন্টারের খতীব মাওলানা মোঃ আব্দুস সাদিক। দোয়া অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতির রোগমক্তির জন্য মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া কামনা করা হয়।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’