প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ ইনক’র সাবেক সাধারণ সম্পাদক মোস্তফার পিতৃবিয়োগ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএইনক’র সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর গোলাম মোস্তফার পিতা ডা. মোহাম্মদ আলাউদ্দিন মিয়া (৮৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাই হিরাজেউন)। গত ২১ জুন শুক্রবার ভোর ৫.৫০ মিনিটে তিনি টাঙ্গাইলের বাসাইল উপজেলার নাইকানী বাড়ী গ্রামের নিজ বাড়ীতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র এবং দুই কন্যা এবং নাতী-নাতনীসহ বহু আতœীয়-স্বজন রেখে গেছেন। খবর ইউএনএ’র।
নিউইয়র্কের জ্যামাইকায় বসবাসরত মরহুম ডা. মোহাম্মদ আলাউদ্দিন মিয়ার পুত্র গোলাম মোস্তফা জানান, তার পিতা বার্ধক্য জনিত নানা রোখে ভুগছিলেন। তার নামাজে জানাজা ঐদিন বাদ আছর অনুষ্ঠিত হওয়ার পর স্থানীয় কবরস্থানে মরদেহ দাফন করা হয়। গোলাম মোস্তফা তার পিতার বিদেহী আতœার শান্তি কামনায় টাঙ্গাইলবাসী সহ সকল প্রবাসী বাংলাদেশীর দোয়া কামনা করেছেন।
এদিকে প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ ইনক’র সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর গোলাম মোস্তফার পিতা’র ইন্তেকালে সংগঠনের পক্ষ থেকে সভাপতি খন্দকার বদরুজ্জামান পিকলু ও সাধারণ সম্পাদক শরীফ শিকদার গভীর শোক ও সমবেদনা প্রকাশ কওে মরহুমের বিদেহী আতœার শান্তি কামনা করেছেন।
এছাড়াও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি এবং প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র প্রধান উপদেষ্টা ডা. ওয়াজেদ এখান এবং নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ পৃথক পৃথক শোকবার্তায় ডা. মোহাম্মদ আলাউদ্দিন মিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ কওে তার বিদেহী আতœার শান্তি কামনা করেছেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes