নিউইয়র্কে আন্তর্জাতিক ফুড ফেস্টিভালে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল’র অংশগ্রহণ, “মোরগ পোলাও” স্টলে প্রচুর বিদেশী অতিথির সমাগম
ইউএসএনিউজঅনলাইন.কম : সোসাইটি ফর ফরেন কনসালস (SOFC), নিউইয়র্ক আয়োজিত আন্তর্জাতিক ফুড ফেস্টিভালে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অংশগ্রহণ করে। ২৬ জুন পোল্যান্ড কনস্যুলেট জেনারেল এর অডিটরিয়ামে আয়োজিত উৎসবে বিভিন্ন দেশের কনসাল জেনারেল, কনস্যুলেটের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক মার্কিন এবং বিদেশী অতিথির সমাগম ঘটে।

বাংলাদেশের ঐতিহ্য এবং সংস্কৃতির পরিচায়ক হস্তশিল্প সামগ্রীসহ অন্যান্য উপাদান দিয়ে সুসজ্জিত স্টলের মূল আকর্ষণ ছিল “মোরগ পোলাও”। স্টলে প্রচুর বিদেশী অতিথির সমাগম ঘটে এবং সকলেই বাংলাদেশী খাবারের উচ্ছসিত প্রশংসা করেন। ফেস্টিভ্যালে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা, কাউন্সেলর ও দূতালয় প্রধান চৌধুরী সুলতানা পারভীন, প্রথম সচিব মোঃ শামীম হোসেন সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

খাবারের স্টল ছাড়াও নিউইয়র্কস্থ বাংলাদেশীদের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ”বিপা’র (Bangladesh Institute of Performing Arts)” শিল্পীদের চমৎকার ও অনবদ্য পরিবেশনা বিদেশী দর্শকদের অভিভূত করে। শিল্পীরা বাংলাদেশের দেশাত্মবোধক রবীন্দ্র সঙ্গীতের সাথে নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের শিল্পীরাও সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করেন যা স্ব স্ব দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরে। অংশগ্রহণকারী বিভিন্ন দেশের রঙ্গীন পতাকা এবং সংস্কৃতি ও ঐতিহ্যের পোষাক পরিচ্ছদ একটি আন্তর্জাতিক আবহের সৃষ্টি করে।

ফেস্টিভালে কনস্যুলেট জেনারেল এর অংশগ্রহণ বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে বৃহত্তর পরিসরে মার্কিন ও বিদেশী দর্শকদের মধ্যে অধিকতর ধারনা সৃষ্টিতে সক্ষম হয়। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দেশের কূটনীতিকবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি ছাড়াও মূলধারার মিডিয়া উপস্থিত ছিলেন।
উলে−খ্য, ১৯২৫ সালে প্রতিষ্ঠিত সোসাইটি ফর ফরেন কনসালস (SOFC) নিউইয়র্ক ভিত্তিক কনস্যুলেট, কনস্যুলেট জেনারেল এবং অনারারি কনস্যুলেটগুলোর সমন্বয়ে গঠিত বিশ্বের বৃহত্তম কনস্যুলার কোর।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’