Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলে এরিকের মুখে থুতু ছুড়লেন এক নারী

অনলাইন ডেস্ক পঠিত: 143 বার

প্রকাশিত: June 28, 2019 | 11:04 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : লাঞ্ছনার শিকার হলেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প। তার মুখে থুতু দেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। গত মঙ্গলবার ইলিনয় রাজ্যের শিকাগো শহরে এক রেস্তোরাঁয় এরিক নৈশভোজ করার সময় ঘটে এ ঘটনা। এরপরই ওই নারীকে গোয়েন্দারা আটক করে এবং জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলে এরিক সেদিন ব্যবসাসংক্রান্ত ভোজে অংশ নেন। সে সময় ওই রেস্তোরাঁর এক নারী কর্মী হুট করেই এরিকের মুখে থুতু ছোড়েন। ইতিমধ্যেই রেস্তোরাঁ কর্তৃপক্ষ ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে ওই নারীকে চাকরিচ্যুত করেছে।

এ ঘটনার পর ৩৫ বছর বয়সী এরিক বলেছেন, ‘যে ব্যক্তি এ ধরনের আচরণ করেন, বোঝা যায় তার আবেগ প্রকাশে সমস্যা আছে।’ অভিযুক্ত নারীর বিরুদ্ধে কোনো মামলা করবেন না বলেও জানিয়ে দেন তিনি।

এদিকে শিকাগো পুলিশ প্রধান এক টুইট বার্তায় জানিয়েছেন, এ ঘটনা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ও শিকাগো পুলিশ পর্যালোচনা করে দেখেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV