দয়া করে পরের নির্বাচনে হস্তক্ষেপ করবেন না, পুতিনকে কৌতুক করে ট্রাম্প
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জাপানের ওসাকায় চলমান জি-২০ শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কৌতুক করে বলেছেন, দয়া করে ২০২০ সালের নির্বাচনে হস্তক্ষেপ করবেন না। অভিযোগ রয়েছে ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পকে জেতাতে হস্তক্ষেপ করেছিলো ক্রেমলিন। বিষয়টিকে হালকা করতেই এ নিয়ে পুতিনের সঙ্গে কৌতুক করেছেন ট্রাম্প। দ্য গার্ডিয়ান
দুই দেশের দুই নেতা সম্মেলনের সাইডলাইনে বৈঠকে বসেন। জাপানের ওসাকায় চলছে এই সম্মেলন। গত বছরের জুলাইতে হেলসিঙ্কিতে এই দুই নেতার উচ্চপর্যায়ের সম্মেলনের পর প্রথমবার মুখোমুখি হলেন ট্রাম্প ও পুতিন। বৈঠকের আগে এই সাংবাদিক জানতে চেয়েছিলেন মধ্যস্ততার বিষয়টিতে ট্রাম্প পুতিনের সঙ্গে আলোচনা করবেন কিনা। জবাবে হাসতে হাসতে ট্রাম্প বলেন, তিনি অবশ্যই উত্থাপন করবেন। জবাবে হাসিতে ফেটে পরেন পুতিন। এরপরে রাশিয়ান নেতার দিকে আঙুল তাক করে রাগতস্বরে পুতিন বলেন, ‘দয়া করে পরের নির্বাচনে হস্তক্ষেপ করবেন না।’ এই কথায় মুচকি হেসে উঠেন পুতিন। বহু বছর ধরেই দুই দেশের মধ্যে তিক্ত সম্পর্ক বিরাজমান। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নিলে সম্পর্কের আরো অবনতি ঘটে। এছাড়াও সিরিয়া যুদ্ধে বাশার আল আসাদকে সমর্থন দেওয়া নিয়েও দুই দেশের খারাপ সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক সময়ে এক টিভি স্বাক্ষাৎকারে ট্রাম্প বলেন, দুই দেশের সম্পর্ক খারাপ থেকে খারাপতর হচ্ছে।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’