Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

জর্জিয়ায় প্লাস্টিকের ব্যাগে ‘অলৌকিক’ শিশু : বিশ্বজুড়ে তোলপাড়

অনলাইন ডেস্ক পঠিত: 189 বার

প্রকাশিত: June 29, 2019 | 2:51 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় নবজাতক এক বাচ্চা মেয়েকে প্লাস্টিক ব্যাগের ভেতরে পাওয়া গেছে- এই খবর বের হওয়ার পর বহু পরিবার তাকে দত্তক নিতে উদগ্রীব হয়ে পড়েছে।

একজন কর্মকর্তা বলেছেন, মনে হচ্ছে সারা পৃথিবীতেই যেন মেয়েটির পরিবার ছড়িয়ে আছে যারা তাকে কাছে পেতে অপেক্ষা করছে।

কর্মকর্তারা এই বাচ্চাটিকে ‘অলৌকিক’ শিশু বলে বর্ণনা করছেন এবং আপাতত তার নাম দেয়া হয়েছে ইন্ডিয়া।

জর্জিয়ায় স্থানীয় লোকজন তাদের বাড়ি থেকে বাচ্চাটির কান্না শুনতে পেয়ে পুলিশকে ফোন করেন এবং পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

বাচ্চাটি হলুদ রঙের একটি বড় প্লাস্টিকের ব্যাগের ভেতরে জড়ানো ছিল। পুলিশ ওই ব্যাগটি ছিঁড়ে তাকে বের করে আনার একটি হৃদয়-স্পর্শী ভিডিও প্রকাশ করেছে।

সেসময় বাচ্চাটি কাঁদছিল। এবং পুলিশ চেষ্টা করছিল তাকে নানাভাবে আশ্বস্ত করার।

সাথে সাথেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তাররা বলছে, বাচ্চাটি সুস্থ আছে। তার দেহের কোথাও কোনো ক্ষতচিহ্ন পাওয়া যায়নি।

ঘটনাটি জুন মাসের প্রথম সপ্তাহের। বাচ্চাটি এখন শিশু বিভাগের হেফাজতেই আছে। তার ওজন বাড়ছে। এর মধ্যে তিন সপ্তাহ চলে গেছে। কর্মকর্তারা বলছেন, শিশুটি হাসছে এবং গাত-পা ছুঁড়ছে।

কর্মকর্তারা বলছেন, বাচ্চাটির জন্যে একটি স্থায়ী ঠিকানা পাওয়ার আগ পর্যন্ত সে শিশু সার্ভিসের হেফাজতেই থাকবে।

স্থানীয় কাউন্টি শেরিফের কর্মকর্তারা বাচ্চাটির পিতামাতা ও আত্মীয় স্বজনকে খুঁজে বের করার চেষ্টা করছেন।

এক ফেসবুক পোস্টে তারা জানিয়েছেন, বেবি ইন্ডিয়ার ব্যাপারে শেয়ার করার মতো এখনও নতুন কোন তথ্য পাওয়া যায়নি।

তবে জর্জিয়ার পরিবার ও শিশু সার্ভিসের একজন কর্মকর্তা টম রলিংস জানিয়েছেন, তাকে নিতে আগ্রহী পরিবারের কোন কমতি নেই।

এবিসি টেলিভিশনের গুড মর্নিং আমেরিকা অনুষ্ঠানে তিনি বলেছেন, “যেসব পরিবার বাচ্চাটিকে নিতে চায় তাদের লম্বা লাইন পড়ে গেছে।”

বাচ্চাটিকে নাটকীয়ভাবে উদ্ধারের খবর বিশ্বের বিভিন্ন দেশে সংবাদ শিরোনাম হয়েছে এবং তার পর থেকে বিভিন্ন দেশ থেকে শত শত পরিবার তাকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছে বলে তিনি জানিয়েছেন।

তিনি বলেন, “আমার পুরো জীবনে এরকম অলৌকিক ঘটনা আর দেখিনি।”

মাতৃ-জঠরে শিশুটি যে নালী দিয়ে মায়ের সঙ্গে যুক্ত ছিল সেটি এখনও রয়ে গেছে।

তাকে যখন উদ্ধার করা হয় তখন তার বয়স বড় জোর কয়েক ঘণ্টা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। সূত্র : বিবিসি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV