গুগলের দেখানো শর্টকাট নিতে গিয়ে যুক্তরাষ্ট্রের ডেনভারে বিপাকে শতাধিক চালক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের ডেনভার বিমানবন্দরে রোববার সকালেই গাড়ি নিয়ে রওনা দিয়েছিলেন ডেনভারের কোনি মোলসিস। নির্দিষ্ট সময়ে বিমান ধরতে হবে, তাই শর্টকাট রাস্তা দেখে নিলেন গুগল ম্যাপে। কিন্তু গুগলের দেখানো পথে গিয়ে গাড়ি নিয়ে কাদায় ফেঁসে গেলেন তিনি। শুধু কোনিই নন, গুগল ম্যাপের নেভিগেশনে দেখানো শর্টকাট নিতে গিয়ে বিপাকে পড়েছেন শতাধিক চালক। দ্য ডেনভার পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চালকদের অভিযোগ, সকালে বিমানবন্দর যাওয়ার প্রধান রাস্তায় জ্যাম দেখাচ্ছিল গুগল ম্যাপে। তবে শর্টকাট হিসেবে দেখানো হয়েছিল একটি সরু রাস্তা। সেই নির্দেশনা অনুযায়ী ওই সরু রাস্তায় প্রবেশ করেন তারা।
কিন্তু সরু পাকা রাস্তা ক্রমে বদলে যায় কাঁচা মাটির রাস্তায়। কাদা মাঠের মাঝে গেঁথে যায় চাকা। এতে গাড়িগুলো হয়ে যায় কার্যত অচল। এরপর কাদায় আটকে যাওয়া গাড়ির চাকা তুলতে ঠেলাঠেলি শুরু করেন তারা।
এ ছাড়া গুগলের দেখানো শর্টকাটে গিয়ে বিপদে পড়েন বিমানবন্দরগামী ট্যাক্সির আরোহীরাও। কোনো উপায় না দেখে গাড়ি থেকে বেরিয়ে কাদা মাঠে হাঁটতে শুরু করেন তারা। আবার কেউ কেউ কম কাদায় আটকে যাওয়া গাড়িতে উঠে যান।
তবে গুগল ম্যাপকে সরাসরি দোষারোপ করেছেন না চালকরা। প্রচুর বৃষ্টিতে রাস্তা খারাপ হওয়াতেই এই দুর্দশা বলে জানান তারা।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








