Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ২০২০ সালের বঙ্গ সম্মেলনে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন করবেন ভারতীয় বাঙালিরা

অনলাইন ডেস্ক পঠিত: 71 বার

প্রকাশিত: July 1, 2019 | 12:40 PM

আব্দুল হামিদ : নিউইয়র্ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের ভারতীয় বাঙালীরা। আগামী বছর লাস ভেগাসে অনুষ্ঠিতব্য চতুর্দশ বঙ্গ সম্মেলনে এ আয়োজন করছে বঙ্গ সংস্কৃতি সংঘ।

বহির্বিশ্বের অন্যতম বৃহৎ এ বাংলা উৎসবে নয় হাজারেরও বেশি বাঙালি অংশ নেবেন। রোববার (৯ জুন) নিউইয়র্কে এক অনুষ্ঠানে এসব কথা জানান আয়োজকরা। 
চোখ ধাঁধাঁনো আলো ঝলমলে জৌলুস নগরী লাস ভেগাস। ২০২০ সালে জুলাই মাসের প্রথম সপ্তাহে এখানেই বসছে বহির্বিশ্বের অন্যতম বৃহৎ বাংলা উৎসব বঙ্গ সম্মেলন। 
তিনদিনের এ সম্মেলনের আয়োজক যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় বাঙালিদের সংগঠন কালচারাল এসোসিয়েশন অব বেঙ্গল বা বঙ্গ সংস্কৃতি সংঘ। 

রোববার বঙ্গ সম্মেলনের কিক অফ পার্টি অনুষ্ঠিত হয় নিউইয়র্কের লং আইল্যান্ডের একটি রেস্টুরেন্টে। উৎসবের থিম সঙ্গীত “হাতে হাত ধরে চলি” গেয়ে শোনান শিল্পীরা। 
আয়োজকরা জানান, ২০২০ সালে তিন কিংবদন্তী বাঙালির জন্ম শতবার্ষিকী। এ উপলক্ষ্যে অনুষ্ঠানের তিনটি মঞ্চ তিন খ্যাতিমান বাঙালির নামে নামকরণ করা হচ্ছে। সবচেয়ে বড় মঞ্চটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। 
বঙ্গ সম্মেলন ২০২০ এর আহ্বায়ক মিলন আওন বলেন, আগামী বছর বাংলাদেশের জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায় ও সঙ্গীতজ্ঞ রবিশংকরের জন্ম শতবার্ষিকী। এ উপলক্ষে আমরা তিন কিংবদন্তীর জীবন ও কর্ম নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছি। 
মিলন আওন বলেন, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানাবেন তারা। 
বঙ্গ সংস্কৃতি সংঘের সাধারণ সম্পাদক দেবী প্রসাদ পালিত বলেন, আমরা হয়তো আলাদা হয়ে গেছি, কিন্তু এক সময় একসাথে ছিলাম। আমাদের ভাষা, সংস্কৃতি এক ও অভিন্ন। আমাদের প্রত্যাশা এবার লাস ভেগাসের বঙ্গ সম্মেলনে আরও বেশি সংখ্যক বাংলাদেশি অংশগ্রহণ করবেন।  
এক বছরেরও বেশি সময় বাকি আছে বঙ্গ সম্মেলনের। ২০২০ সালের ৩, ৪ ও ৫ জুলাই তিনদিনব্যাপী হবে এ সম্মেলন। আয়োজকরা এখন থেকেই শুরু করেছেন প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে সংগঠনের নেতারা এসে হাজির হন কিকঅফ পার্টিতে। 
প্রতি বছরেই যুক্তরাষ্ট্রে বসবাসকারী কিছু সংখ্যক বাংলাদেশি বঙ্গ সম্মেলনে অংশগ্রহণ করে থাকেন। এবার বেশি সংখ্যক বাংলাদেশির অংশগ্রহণ আশা করছেন ভারতীয় আয়োজকরা।
তারা জানান, বলিউড ও টালিউড ছাড়াও বাংলাদেশের চলচ্চিত্র, টিভি ও সঙ্গীতের শিল্পীরাও লাস ভেগাসের উৎসবের নানা পরিবেশনায় অংশ নেবেন।
এবং অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান জাতিসংঘের বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন,নিউইয়র্ক কন্সাল জেনালের সাদিয়া ফাইজুন্নেসা,ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমানের হাতে আমন্ত্রন পত্র তুলে দেন বঙ্গ সম্মেলনের ২০২০ এর আয়োজক কমিটি । পাশাপাশি আয়োজক কমিটির মাসুদ বিন মোমেন,সাদিয়া ফয়জুন্নেসা,ও ডা:সিদ্দিকুর রহমান কে অনুরোধ জানান আগামী সম্মেলনে সেখানে সজীব ওয়াজেদ জয়কে উপস্থিত থাকার জন্য প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন। সেখানে ডঃ সিদ্দিকুর রহমান প্রয়োজনীয় সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ