Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

কমিটি গঠন ছাড়াই নিউজার্সী ষ্টেট আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

অনলাইন ডেস্ক পঠিত: 89 বার

প্রকাশিত: July 1, 2019 | 7:44 PM

নিউজার্সি থেকে বিশ্বজিৎ দে বাবলু : কমিটি গঠন ছাড়াই শেষ হলো দীর্ঘ সাত বছর পর নিউজার্সি ষ্টেট আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন । গত শনিবার বিকালেপ্যাটারসন সিটির ফায়ারম্যান হলে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করে ‘মুজিব বর্ষ’ এবং দলীয় সূবর্ণ জয়ন্তী উৎসবের বিভিন্ন দিক তুলে ধরে স্থানীয় নেতৃবৃন্দকে বিশেষ নির্দেশনা দেন।

নিউজার্সী ষ্টেট আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালিক চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, বিশেষ অথিতি হিসাবে উপস্তিত ছিলেন,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম,এ সালাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও নিউজার্সি ষ্টেট আওয়ামী লীগের দায়িত্ব প্রাপ্ত আব্দুল হাসিব মামুন, যুগ্ম সাধারন সম্পাদক মো মহীউদ্দীন দেওয়ান, যুগ্ম সাধারন সম্পাদক হাজি এনাম দুলাল মিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেওয়ান বজলু চৌধুরী। এছাড়াও যুক্তরাষ্ট্র আওমীলীগ নেত্রী শাহানারা রহমান , যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা ড. মাসুদ, আলী গজনবী, আতাউল গনি, শেখ আতিক, সুজন আহমেদ সাজু প্রমূখ।

সাধারন সম্পাদক শামীম আহমদের পরিচালনায়, সভার পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রাজন আহমেদ খছরু, পবিত্র গীতা থেকে পাঠ করেন মিল্টন দাস, সভায় ৭১ সালে মুক্তিযুদ্বে নিহত শহীদ ও ১৫ ই আগষ্ট নিহত, সকল শহীদদের প্রতি এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মো আবদুল হামিদ, নিউজার্সি ষ্টেট আওয়ামীলীগের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, প্রফেসর তাজ উদ্দিন,পারেক চৌধুরী, সাহিন আহমেদ, নৃপেন্দ্র কুমার পাল, টিপু সুলতান, সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু, শফিউড় রহমান বাবলু, আবুল কাসেম আনোয়ার সাদাত, আব্দুল মোক্তাদির তোফায়েল, সুজন আহমেদ সাজু, মোশাররফ আলমসহ আরো অনেকে। প্রথম অধিবেশন শেষ হলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রসিডেন্ট ড. সিদ্দিকুর রহমান নিউজার্সী ষ্টেট আওয়ামী লীগের বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষনা করেন ।

এরপর অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ প্রেসিডেন্ট ডঃসিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় শুরু হয়। ওই অধিবেশনে সভাপতি পদে নিউজার্সি ষ্টেট আওয়ামী লীগের সহসভাপতি মোশাররফ আলম,সাবেক কুলাউড়া কলেজের ভিপি আব্দুল মোক্তাদির তোফায়েল, ঢাকা দক্ষিন কলেজের সাবেক ভিপি সফিক উদ্দিন, মুক্তি যোদ্ধা সামসুল আলম খান, সেলিম চৌধুরী ও আজমল আলী প্রার্থী ছিলেন। সাধারণ সম্পাদক পদে নিউজার্সী ষ্টেট আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক হবিগঞ্জ জেলার নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ ও নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আল আমিনুল হক পান্না, প্রভাষক তাজ উদ্দিন, বিয়ানীবাজার কলেজ ছাত্র সংসদের সাবেক এ,জি,এস, নিউজার্সী ষ্টেট যুবলীগের সভাপতি নুরুজ্জামান সুহেল, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক নেতা এডভোকেট মাহফুজুর রহমান রুমন, নিউজার্সী আওয়ামী লীগ সাবেক সাধারন সম্পাদক টিপু সুলতান, সাবেক ছাত্রনেতা আনোয়ারুল চৌধুরী পারেক, সাবেক নিউজার্সী ষ্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান শাহ, হাবিবুর রহমান ও রাজন আহমেদ খছরু প্রার্থী ছিলেন ।

যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নেতৃবৃন্দ ১০ মিনিটের সময় দিয়ে প্রতিদ্বন্দ্বী সভাপতি ও সাধারন সম্পাদক প্রার্থীদেরকে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কোনো সুরাহা ছাড়াই আলোছনা শেষ করেন। তবে সাধারণ সম্পাদক পদে ১০ প্রার্থী যুক্তরাষ্ট্র রাষ্ট্র আওয়ামীলীগের নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত দিবেন, সেটি মেনে নিবেন বলে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতৃবৃন্দদের কাছে মুছলেখা দেন। কিন্ত সভাপতি পদ প্রার্থী মোশাররফ আলম, আজমল আলী, মুক্তিযোদ্বা সামছুল আলম খান যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত দিবেন সেটি মেনে নিলেও অপর তিন প্রার্থী আবদুল মোক্তাদির তোফায়েল, সফিক উদ্দীন, সেলিম চৌধুরী কাউন্সিলার ভোটের মাধ্যমে কমিটি গঠনের পক্ষে ছিলেন।আর এটাকে কেন্দ্র করে এসময় সেখানে সামান্য উত্তেজনার সৃষ্টি হয়। আর এই দুই পক্ষে নিয়ে আলোচনা করতে করতে সম্মেলনের নির্ধারিত হলের ভাড়া সময় উত্তীর্ণ হয়ে যায়। আর সিটির নিরাপত্তা জনিত কারনে হল কর্তৃ পক্ষ আর এক মিনিটও এখানে থাকা যাবেনা সাফ জানিয়ে দেয়। এমতাবস্থায় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতৃবৃন্দ তাৎক্ষণিক ভাবে বিকল্প কোন জায়গা খোজে না পেয়ে, যুক্তরাষ্ট্র আওমীলীগের প্রসিডেন্ট ডঃ সিদ্দিকুর রহমান সমাপনি বক্তব্য দিয়ে সবার সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত পরে জানানো হবে এবং পরবর্তি নির্দেশ দেওয়া পর্যন্ত সদ্য বাতিল ঘোষিত কমিটিকে পূর্ণ বহাল করা হলো।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV