টেক্সাসে বিমান দুর্ঘটনায় ১০ জন নিহত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : টেক্সাসে রোববার দুই ইঞ্জিনবিশিষ্ট একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছে। বিমানটির আরোহীদের কেউ জীবিত নেই। খবর এএফপি’র।
টেক্সাসের এডিসন শহরের এক নারী মুখপাত্র এএফপি’কে বলেন, ‘ডালাস কাউন্টি হাসপাতাল পরীক্ষক বিমান দুর্ঘটনায় এসব প্রাণহানির খবর নিশ্চিত করেছে। বিমানটির আরোহীদের কেউ জীবিত নেই।’
জাতীয় পরিবহন নিরাপত্তা বিভাগ জানায়, তারা দুই ইঞ্জিনবিশিষ্ট কিং এয়ার ৩৫০ নামের বিমানটি বিধ্বস্তের ঘটনা তদন্তে এডিসনে একটি তদন্ত দল পাঠানো হয়েছে। এ বিমান দুর্ঘটনার ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
এদিকে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাত দিয়ে সিবিসি নিউজ জানায়, উড্ডয়ন করার সময় বিমানটির একটি ইঞ্জিন অকেজো হয়ে যায় এবং এটি আছড়ে পড়ে বিধ্বস্ত হয়।
সংবাদমাধ্যম পরিবেশিত বিভিন্ন ভিডিও ফুটেজে বিমানবন্দরের একটি ভবনের বাইরে কালো ধোঁয়ার কুন্ডলি এবং দমকল বাহিনীর কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাতে দেখা যায়।
সিএনএন পরিবেশিত খবরে বলা হয়, এটি ছিল একটি বেসরকারি বিমান। স্থানীয় একটি বিমানবন্দরের হ্যাঙ্গারে বিধ্বস্ত হয় বিমানটি।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’