Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

পাকিস্তানে লাদেনের বিরুদ্ধে এককভাবে অভিযানের জন্য ক্ষমা চাইবে না যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক পঠিত: 181 বার

প্রকাশিত: May 11, 2011 | 11:39 AM

ইউএসএনিউজ ডেস্ক: পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের বিরুদ্ধে এককভাবে অভিযান চালানোর জন্য ক্ষমা চাইতে অস্বীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার পাকিস্তান পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি লাদেন হত্যার ব্যাপারে তদন্ত করা এবং যুক্তরাষ্ট্রকে অবৈধভাবে সরকারকে না জানিয়ে এত বড় একটি অভিযান পরিচালনার জন্য ক্ষমা চাওয়ার আহ্বানের পরিপ্রেক্ষিতে ওয়াশিংটনের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হল। হোয়াইট হাউসের প্রেস সচিব জে কার্নি প্রাত্যহিক সংবাদ ব্রিফিংয়ের সময় দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্র কোনও কাজের জন্য ক্ষমা চায় না।
অবশ্য তিনি একই সঙ্গে পাকিস্তানের সাথে তার দেশের সম্পর্ককে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন এবং এ সম্পর্ক সহসা ভেঙ্গে যাওয়ার আশংকা নেই বলেও জানান।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ওসামা বিন লাদেনের বাসভবনে অভিযান চালাতে পাঠানো মার্কিন কমান্ডো দল বাধার মুখে পড়লে প্রয়োজনে পাকিস্তানের সামরিক বাহিনীর সঙ্গেও সংঘর্ষে লিপ্ত হতো এবং সে প্রস্তুতিও তাদের ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে দৈনিক নিউ ইয়র্ক টাইমস এ কথা জানিয়েছে। এ মার্কিন দৈনিকের খবরে আরও বলা হয়েছে, অভিযানের ১০ দিন আগে এ ধরণের সংঘাতের আশংকা করেছিলেন বারাক ওবামা। আর এ কারণে অভিযানের সঙ্গে জড়িত কমান্ডোদের রক্ষার জন্য বাড়তি দু\’টি হেলিকপ্টার পাঠানো হয়েছিল।
এছাড়া অভিযানে বিন লাদেন নিহত হলে তাকে কবর দেয়ার জন্য একটি দল এবং ধরা পড়লে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আইনজীবী, দোভাষী ও তদন্ত কর্মকর্তাদের নিয়ে গঠিত আরেকটি দলকে তৈরি রাখা হয়েছিল। বিমানবাহী জাহাজ কার্ল ভিনসনে করে উত্তর আরব সাগরে প্রথম দলকে পাঠানো হয়েছিল বলে মনে করা হয়।সমকাল

ট্যাগ:
Situs Streaming JAV