Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির ইমিগ্রেসন বিভাগে কর্মরত বাংলাদেশি আইটি ইঞ্জিনিয়ারদের প্রীতি ক্রিকেট ম্যাচ

অনলাইন ডেস্ক পঠিত: 119 বার

প্রকাশিত: July 3, 2019 | 1:30 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির ইমিগ্রেসন বিভাগে কর্মরত  বাংলাদেশি আইটি ইঞ্জিনিয়ারদের এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার ভার্জিনিয়ার আর্লিংটন শহরে লাল দল ও নীল দলে বিভক্ত হয়ে হোমল্যান্ড সিকিউরিটির ইমিগ্রেসন বিভাগের বাংলাদেশি আইটি ইঞ্জিনিয়ারদের এই প্রিতি ম্যাচের প্রতিটি দলে ৯ জন করে অংশগ্রহণ করে। মোখলেছুর রহমান ও তারেক আলমের নেতৃত্বে লাল দলে অংশগ্রহণ করে আযাদ আহমেদ, মোহাম্মদ হোসেন, জুনায়েদ আশরাফ, ফয়েজ চৌধুরী, আবদুল কুদ্দুস, মোহাম্মদ ইমন ও জোসেফ হং। অন্যদিকে মোহাম্মদ হক ও আবদুল্লাহ চৌধুরীর নেতৃত্বে নীল দলে অংশগ্রহণ করে দেলোয়ার হোসেন, বাকীর আহমেদ, আহমেদ আলম, জোসেফ বিশ্বাস, তাজ চৌধুরী, তিমুর মিরজা, ও শিব্বীর আহমেদ। খেলার শুরতেই টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় লাল দল। 

৯ ওভারে সর্বমোট ৫৮ রান করে লাল দলের সবাই আউট হয়ে যায়। ৫৯ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে দুই উইকেট হারিয়ে দশ ওভারেই নীল দল ৫৯ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। খেলায় ৭ উইকেটে জয়লাভ করে নীল দল। দুই উইকেট ও সর্বোচ্চ ২২ রান করে খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন নীল দলের আবদুল্লা চৌধুরী। খেলা শেষে ভার্জিনিয়ার ফলসচার্চস্থ কাবাব কিং রেষ্টুরেন্টে পরাজিত দল বিজয়ী দলকে রাতের খাবার আপ্যায়নের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ