সাংবাদিক জুয়েল সাদতের পাবলিক সার্ভিস কমিউনিটি এওয়ার্ড লাভ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফ্লোরিডায় বসবাসরত প্রবাসীদের অন্যতম মুখপা্ত্র প্রবাসের নিউজের সম্পাদক ও প্রথম আলো উত্তর আমেরিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক ও কমিউনিটি একটিভিষ্ট জুয়েল সাদত ২৯ জুন বাংলাদেশ সমিতি অব সেন্ট্রাল ফ্লোরিডা কতৃক পাবলিক সার্ভিস কমিউনিটি এওয়ার্ড লাভ করেছেন। দীর্ঘ ১৮ বছর থেকে নিরলস ভাবে কমিউনিটিতে বিশেষ সেবা প্রদান করায় বাংলাদেশ সমিতি তাকে মনোনিত করেন, তাকে বিশেষ সম্মামনা ক্রেষ্ট তুলে দেন স্থানীয় সেনফোড শহরের মেয়র জেফ ট্রিমপ্লেড ও বাংলাদেশ সমিতির নেতৃবৃন্দ। জুয়েল সাদত সাংবাদিকতায় জড়িত ২৫ বছর যাবত, তিনি কমিউনিটির সেবায় নিবেদিত প্রান । তিনি একজন কলামিস্ট ও্ কবি হিসাবে সুপরিচিত । তার প্রকাশিত গ্রন্থ ৬ টি ও একটি কবিতার সিডি। প্রকাশের অপেক্ষায় রয়েছে তিনটি বই, যা ২০২০ বই মেলায় প্রকাশিত হবে । তিনি এ পর্যন্ত দেশে বিদেশের অস্ংখ্য সাময়িকীতে তার দুহাজারের ও বেশী লেখা ছাপা হয়েছে।
তিনি দেশে বিদেশের অসংখ্য প্রতিষ্টানের সাথে জড়িত । তিনি বঙ্গবন্ধু গবেষনা সংসদের আন্তজাতিক বিষয়ক সম্পাদক, তিনি প্রবাসীদের অন্যতম চ্যারিটি বাংলাদেশ গ্রীন ক্রিসিন্ট সোসাইটির গভর্নর, তিনি বৃটিশ চারিটি প্রতিষ্টান ওয়ান পাউন্ড হসপিটালের অন্যতম ট্রাষ্টি ও সাদত ফাউন্ডেশনের সিইও । তিনি জাতীয় দৈনিক রাজনীতির উপদেষ্টা সম্পাদক হিসাবে ও জড়িত । তিনি সাদত ফাউন্ডেশনের মাধ্যমে সিলেট, ব্রাম্মনবাড়িয়া, মানিকগঞ্জ ও নেত্রকোনায় বেশ কিছু প্রতিষ্টান তৈরী করেছেন। জুয়েল সাদতের জন্ম ২ রা নভেম্বর ১৯৭২ সালে সিলেট শহরের মালনীছড়া চা বাগানে পিতার কর্মস্থলে। জুয়েল সাদতের পিতা ছিলেন ট্রি প্লান্টার।
তিনি ২০০১ সালে আমেরিকা আসার আগে বাংলাদেশ সরকারের আনসার ভিডিপির বিভাগীয় গন সংযোগ সহকারী কর্মকর্তা হিসাবে সরকারী চাকুরীতে জড়িত ছিলেন । তিনি ছিলেন আনসার ভিডিপির গনসংযোগ শাখার সিলেট বিভাগের দায়িত্বে। তিনি প্রথম আলো, ভোরের কাগজ, সাপ্তাহিক বিচিত্রা, ইউ এন বি তে ও জড়িত ছিলেন । তিনি আমেরিকার সবচেয়ে জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা ঠিকানার সাথে জড়িত অছেন প্রায় ২৩ বছর। ব্যক্তিগত জীবনে বিবাহিত জুয়েল সাদত স্ত্রী মাহফুজা সাদত, দু পুত্র ওয়াসী সাদত, ওয়াফিক সাদত, দু মেয়ে ওয়াদিয়া সাদত ও আয়েশা সাদত কে নিয়ে সেন্ট্রাল ফ্লোরিডার কিসিমিতে বসবাস করেন ।
তিনি ২০১২, ২০১৭, ২০১৮ ও ২০১৯ গত চার বছর থেকে উত্তর আমেরিকার সবচেয়ে প্রতিনিধিত্বশীল সংগঠন ফোবানার সাথে জড়িত। তিনি ২০১৯ সালের ফোবানার গুড ইউল ও প্রমোশন কমিটির দায়িত্ব পালন করছেন। তিনি ইতোমধ্যেই দেশ বিদেশের বিভিন্ন সংগঠন প্রদত্ত নানান সম্মানে স্বীকৃতিপ্রাপ্ত। তিনি দুবাই, সৌদিআরব, লন্ডন, কানাডা, ভারত, তাইওয়ান ভ্রমন করেছেন।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








