Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

কমান্ডার নূরুন্নবী স্মরণে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের সভা ও মিলাদ মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 47 বার

প্রকাশিত: July 3, 2019 | 12:31 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের বাঙালী অধ্যষিত জ্যাকসন হাইট্সের মিনা বাজার মিলনায়তনে গত ৩০শে জুন রবিবার সন্ধ্যায় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরনবীর প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের উদ্যেগে এক স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সদস্য শরীফ ফয়সাল আলম হীরা এবং পরিচালনা করেন শিল্প বিষয়ক সম্পাদক মেসবা আহমেদ। প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ড: প্রদীপ রঞ্জন কর, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল আহমেদ চৌধুরী ও হাকিকুল ইসলাম খোকন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড: শাহ মো: বখতিয়ার, সদস্য কায়কোবাদ খাঁন, মো: ইলিয়াস রহমান, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, শেখ হাসিনা মঞ্চের সভাপতি, জালাল উদ্দিন জলিল, স্মরণ সভায় বক্তব্য রাখেন স্বেচ্ছা সেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসান জিলানী, সাধারণ সম্পাদক সুবল দেবনাথ, জাতীয় শ্রমিক লীগের সিনিয়ার সহ-সভাপতি মঞ্জুর চৌধুরী, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক রুমানা আক্তার, যুক্তরাষ্ট্র যুব লীগের আহ্বায়ক জামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক সেবুল মিয়া, রহিমুজ্জামান সুমেন, যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মাইনুদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন কবির, যুক্তরাষ্ট্র যুব কমান্ড সভাপতি আব্দুল মুহিত, সাধারাণ সম্পাদক জহিরুল ইসলাম, আতাউর রহমান তালুকদার, দেলোয়ার মোল্লা, শারমিন আক্তার, গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি মোল্লা এম এ মাসুদ ও নারী নেত্রী জলী কর। স্মরন সভায় প্রয়াত মুক্তিযোদ্ধা কমান্ডার নূরনবীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জালাল উদ্দিন জলিল। সভার প্রারম্ভে বঙ্গবন্ধু সহ সকল গনতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত নেতা কর্মীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV