Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র নির্বাচন কমিশন গঠিত : ভোট গ্রহণ ২৭ অক্টোবর

অনলাইন ডেস্ক পঠিত: 102 বার

প্রকাশিত: July 4, 2019 | 12:07 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর সিলেটবাসীর সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর আগামী নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) গঠন এবং নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ অক্টোবর ২০১৯-২০২১ সালের জন্য নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে সংগটন সূত্রে জানা গেছে।

এসোসিয়েশনের কার্যকরী ও ট্রাষ্ট্রি বোর্ডের যৌথ সভায় নির্বাচন কমিশন গঠন করা হয়। গত ২৪ জুন সোমবার এষ্টোরিয়ায় অনুষ্ঠিত যৌথ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বদরুল খান। সভার প্রথমার্ধ পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী। সভার দ্বিতীয়ার্ধ থেকে শেষ অবধি সভা পরিচালনা করেন সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ। খবর ইউএনএ’র।

সভায় এসোসিয়েশনের আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়। সভার আলোচনায় বেশ কিছু গুরুত্বপূণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়। সভার সিদ্বান্ত অনুযায়ী মঞ্জুর চৌধুরীকে প্রধান নির্বাচন কমিশনার মনোনীত করে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে আহমেদ এ হাকিম (সিলেট), আনোয়ার চৌধুরী (মৌলভীবাজার), ইকবাল আহমদ মাহবুব (সুনামগঞ্জ) ও সৈয়দ কামাল উদ্দিন আহম্মদ (হবিগঞ্জ)। সভায় কর্মকর্তাদের মধ্যে আব্দুল শহীদ, এম এ সালাম, মালিক আহমদ, মিজানুর রহমান চৌধুরী, বুবহান উদ্দিন, আসাদুল গনি আসাদ, সুতপা চৌধুরী, জ্যোতিমর্য় দত্ত নিশু, সাব্বির হোসেন উপস্থিত ছিলেন।

এদিকে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী জানান, জালালাবাদ এসোসিয়েশনের ২০১৯-২০২১ নির্বাচন আগামী ২৭ অক্টোবর অনুষ্টিত হবে। নির্বাচন উপলক্ষে সাধারণ সদস্যদের ভোটার হওয়ার জন্য আগামী ২৬ জুলাই রাত ১০ ঘটিকা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। ঐ দিন বেলা ২ ঘটিকা থেকে রাত ১০ ঘটিকা পর্যন্ত ভোটার সংগ্রহ চলবে। প্রত্যেক সদস্যকে ভোটার হতে হলে ১০ ডলার সদস্য ফি নির্ধারণ করা হয়েছে। সদস্য ফরম সংগ্রহ করতে জালালাবাদ এসোসিয়েশন-এর সভাপতি (ফোন নং: ৬৪৬-৮২৪-৪৮১৪) ও সাধারণ সম্পাদক (ফোন নং: ৭১৮-৪৯০-১৭৪০)-এর সাথে যোগাযোগ করার জন্য অনুরাধ করা হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV