যুক্তরাষ্ট্রের ভিসা-চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ বাংলাদেশে প্রতারক চক্রের!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আলতাফ হোসেন (৪৮)। নিজেকে সবসময় যুক্তরাষ্ট্র প্রবাসী বলে পরিচয় দেন। শুধু তাই নয়, সেখানে তার নিজের বহু ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে বলেও দাবি করেন তিনি। এমনকি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও প্রশাসনিক কর্তা-ব্যক্তিদের সঙ্গে রয়েছে তার ঘনিষ্ট সম্পর্ক। তবে এত কিছুর সবই ভুয়া। অন্যের কোটি কোটি টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করতে এমন অনেক কৌশল করতেন তিনি।
অনেক মানুষকে যুক্তরাষ্ট্রের ভিসা করিয়ে দিয়ে সেখানে তার বিভিন্ন কোম্পানিতে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়েছেন আলতাফ হোসেন। অবশেষে এক প্রতারিত ব্যক্তির দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি। এ সময় শরিফুল ইসলাম (৫৮) নামে তার এক সহযোগীকেও গ্রেপ্তার করেছে সিআইডি।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সিআইডি হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডি দক্ষিণের বিশেষ পুলিশ সুপার মো. কামরুজ্জামান।
পুলিশ সুপার বলেন, রাজধানীর বাড্ডা থানার সাতারকুল এলাকা থেকে এই সংঘবদ্ধ প্রতারক চক্রের দলনেতা ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আসামিদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ছবি, তিনটি মোবাইল ফোন, একটি ডেস্কটপ ও টাকা লেনদেনের চেক বই উদ্ধার করা হয়েছে।
কামরুজ্জামান বলেন, ‘সংঘবদ্ধ এই প্রতারক চক্র দলের দলনেতা হলেন আলতাফ হোসেন। যে নিজেকে আমেরিকা প্রবাসী বহু ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্ণধার বলে দাবি করে। যার সঙ্গে আমেরিকার রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তা ব্যক্তিদের ঘনিষ্ঠতা, এমনকি বাংলাদেশের উচ্চ পর্যায়ের বিভিন্ন ব্যক্তিবর্গের সুসম্পর্ক রয়েছে বলে সে পরিচয় দেয়। এসব বলে আমেরিকা ভিসা করিয়ে দেওয়ার নামে এবং আমেরিকার বিভিন্ন কোম্পানিতে চাকরি দেওয়ার নামে মানুষের কোটি কোটি টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছে সে।’
প্রতারণার কৌশল সম্পর্কে সিআইডির এই কর্মকর্তা বলেন, এ প্রতারক বাংলাদেশে সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত আনোয়ারা জাস্টিস বৃদ্ধাশ্রমের মালামাল সাপ্লায়ার নামে টাকা আত্মসাৎ করেছে। আমেরিকায় নিজস্ব বেসরকারি বিমান সংস্থায়, ভেলা অ্যাসোসিয়েটস নামীয় কোম্পানিতে নিয়োগ, মসজিদের ইমাম নিয়োগের কথা বলে ২০১৮ সালে অনেকের টাকা আত্মসাৎ করেছেন। ২০ জনের বেশি মানুষের প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়ে সে আত্মগোপন করেছিল।
পরে ক্ষতিগ্রস্তদের মধ্যে মো. শামীম বাশার নামে এক ব্যক্তি আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মো. কামরুজ্জামান। আমাদের সময়
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’