Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ক্যালিফোর্নিয়ায় ২ দশকে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, জরুরি অবস্থা জারি

অনলাইন ডেস্ক পঠিত: 33 বার

প্রকাশিত: July 5, 2019 | 12:51 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর লস এঞ্জেলেস থেকে ২০০ মাইল দূরে রিজক্রেস্ট শহরের কাছে ৬.৪ মাত্রার এই ভুমিকম্প অনুভূত হয়। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টার পরপর ভূমিকম্পটি আঘাত হানে। ক্যালিফোর্নিয়ায় দুই দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে সিএনএন।ভূমিকম্পের প্রভাবে রাস্তা ও ভবনে ফাটল ধরেছে। ২৮ হাজার বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর ফলে শহরে জরুরি অবস্থা জারি করা হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল লস অ্যাঞ্জেলস শহর থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ পূর্বে রেজিক্রেস্টে। ভূমিকম্প চলাকালীন কমপক্ষে আরও ১৫৯টি মৃদু কম্পন রেকর্ড করা হয়েছে। মৃদু কম্পনগুলো সর্বোচ্চ ৪.৫ থেকে ২.৫ মাত্রার বলে রেকর্ড করা হয়।

রেজিক্রেস্টের মেয়য় পেগি ব্রিডেন জানিয়েছেন, মধ্য লস অ্যাঞ্জেলসে ভূমিকম্পটি ১০ থেকে ১৫ সেকেন্ড স্থায়ী ছিল। স্থানীয়রা বাড়িঘর থেকে রাস্তায় নেমে আসে। এদিকে ভূমিকম্পের সময় পাঁচটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।

দমকলকর্মীরা জানিয়েছে, তারা স্বাস্থ্যসেবা প্রদান ও আগুন নেভানোর কাজ করছে।

জাতীয় আবহাওয়া সেবা অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে রাস্তা ও ভবনে ফাটল ধরেছে। ২৮ হাজার বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রেজিক্রেস্টের স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ১৫ জনকে জরুরি বিভাগ থেকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলেছেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

ভূমিকম্পে বাড়িঘর কেঁপে ওঠে এবং রিজক্রেস্টের কিছু বাড়িতে আগুন ধরে যায়। তবে এখন পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানানো হয়নি।

বিভিন্ন সংবাদ সুত্র জানায়, ভুমিকম্পে হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিভিন্ন জায়গা থেকে জরুরী সাহায্যের জন্য অনুরোধ পাচ্ছেন তারা।

ক্যালিফোর্নিয়ায় ১৯৯৯ সালে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV