Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কের কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নি পদে ২০ ভোটে জয়ী মেলিন্ডা!

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: July 5, 2019 | 5:13 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নি পদে ২০ ভোটে এগিয়ে আছেন মেলিন্ডা কাটজ। গতকাল বৃহস্পতিবার বেসরকারিভাবে (আনঅফিশিয়াল) এই ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনের এ ফলাফল নিয়ে সৃষ্টি হয়েছে এক বিভ্রান্তিকর অবস্থা। গত ২৫ জুন অনুষ্ঠিত এই নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় দুই প্রার্থী কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটজ ও নবাগত টিফানি কাবানের মধ্যে। প্রাথমিক ভোট গণনায় টিফানি কাবান ৩৯ শতাংশ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে মেলিন্ডা কাটজ পান ৩৭ শতাংশ ভোট। কাবানের সাথে মেলিন্ডার ভোটের ব্যবধান ছিল ১১শ। অপরদিকে, ডাকযোগে ভোট পড়ে ৩৬শ। এই ভোটগুলো গত বুধবার গণনা করা হলে ২০ ভোটে এগিয়ে যান মেলিন্ডা।
টিফানি কাবানের সমর্থকদের দাবী, এটি চূড়ান্ত ফলাফল নয়। অন্তত ২ হাজার ভোট গণনা এখনও বাকি আছে। আজ শুক্রবার এগুলো গণনা হবে। এর পরই শুধু জানা যাবে জয়-পরাজয়ের হিসাব। বেসরকারিভাবে মেলিন্ডা কাটজকে বিজয়ী ঘোষণা এবং কাবান সমর্থকদের এই দাবীর ফলে নির্বাচনী ফলাফল নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
ডিস্ট্রিক্ট এটর্নি পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হয় কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটজ ও লিগাল এইড সোসাইটির এটর্নি টিফানী কাবানের মধ্যে। অপর প্রার্থীরা ছিলেন কুইন্স সুপ্রিম কোর্টের সাবেক জজ ও কুইন্সের সাবেক এক্সিকিউটিভ এসিসটেন্ট ডিস্ট্রিক্ট এটর্নি গ্রেগরী ল্যাসাক, ওয়াশিংটন ডিসি’র সাবেক ডেপুটি এটর্নি জেনারেল মিনা মালিক, নাসাউ কাউন্টির সাবেক ডিস্ট্রিক্ট এটর্নি বেটি লুগো, নিউইয়র্ক স্টেট ডেপুটি চিফ এটর্নি জেনারেল হোজে নিয়েভস এবং নিউইয়র্ক সিটির কাউন্সিলম্যান ররি ল্যান্সম্যান। এদের মধ্যে নির্বাচনের পাঁচদিন আগে মেলিন্ডা কাটজ-এর সমর্থনে ররি ল্যান্সম্যান প্রত্যাহার করে নেন তার প্রার্থিতা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV