Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলা মেলা রোববার

অনলাইন ডেস্ক পঠিত: 124 বার

প্রকাশিত: July 5, 2019 | 10:56 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে ব্রঙ্কসের পার্ডি স্টিটে আগামী রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রুশ ফিশার বাংলা মেলা। বাংলাদেশি আমেরিকান কালচারাল এসোসিয়েশনের উদ্যোগ এবং বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিল, আমেরিকান বাংলাদেশি ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস এবং বাংলাদেশি আমেরিরান ন্যাশনাল ডেমক্রেটিক সোসাইটির সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এ বাংলা মেলা। এটি সংগঠনের ৬ষ্ট পথ মেলা। বাংলাদেশি আমেরিকান কালচারাল এসোসিয়েশন এই পথমেলাকে সফল করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এই দিন দুপুরে পথমেলার উদ্বোধন করবেন আইনজীবি মোহাম্মদ এন মজুমদার।
পথমেলাকে সফল করতে বাংলাদেশি আমেরিকান কালচারাল এসোসিয়েশনের কার্যকরী কমিটির সিনিয়ার সদস্য মোহাম্মদ জে মোল্লা সানীকে আহবায়ক, বাংলাদেশি আমেরিকান ন্যাশনাল ডেমক্রেটিক সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম মিয়া, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শাহেদ আহমদ, বাংলাদেশি কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মনজুর চৌধুরী জগলুল ও বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিলের অন্যতম ডাইরেক্টর এ ইসলাম মামুনকে যুগ্ম আহবায়ক এবং বাংলাদেশি আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদি মিন্টুকে সদস্য সচিব, আমেরিকান বাংলাদেশি ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক শেখ জামাল হোসেন, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাধারণ সম্পাদক শামীম আহমদ, বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিল এর নূর উদ্দীনকে যুগ্ম সদস্য সচিব এবং বাংলাদেশি আমেরিরান কালচারাল এসোসিয়েশন এর সহ সভাপতি মোশাহিদ চৌধুরীকে প্রধান সমন্বয়কারী করে ১০১ সদস্য বিশিষ্ট একটি সর্বজনীন পথমেলা প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আয়োজক সংগঠনের পক্ষ থেকে সহ সভাপতি জাকির আহমদকে আহবায়ক ও কোষাধ্যক্ষ শাহ বদরুজ্জামান রুহেলকে সদস্য সচিব করে অর্থ উপ কমিটি, সহ সভাপতি লোকমান হোসেন লুকুকে আহবায়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির শামীমকে সদস্য সচিব করে অভ্যর্থনা উপ কমিটি, সহ সভাপতি আবুল খায়ের আকন্দকে আহবায়ক ও ক্রীড়া ও চিত্র বিনোদন সম্পাদক শাহ কামাল উদ্দীনকে সদস্য সচিব করে সাংস্কৃতিক উপ কমিটি, সাংগঠনিক সম্পাদক সারওয়ার চৌধুরীকে আহবায়ক ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল হান্নানকে সদস্য সচিব করে স্টল উপ কমিটি, সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক কবি মাকসুদা আহমদকে আহবায়ক ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি হাবিব ফয়েজীকে সদস্য সচিব করে ম্যাগাজিন উপ কমিটি এবং সংগঠনের কার্যকরী কমিটির সদস্য ফয়ছল আহমদকে আহবায়ক এবং প্রচার ও গণ সংযোগ সম্পাদক সোহেল আহমদকে সদস্য সচিব করে একটি প্রচার ও স্বেচ্ছাসেবক উপ কমিটি গঠন করা হয়েছে ।
পথমেলা উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারেও মোহনা নামের একটি সংকলন প্রকাশিত হবে। পথমেলায় সঙ্গীত পরিবেশন করবেন রিজিয়া পারভীন, বাউল কালা মিয়া, শাহ মাহবুব, কৃষ্না তিথি, রানো নেওয়াজ,শারমিন তানিয়া প্রমুখ।
আয়োজকদের পক্ষ থেকে সভাপতি আব্দুল হাসিম হাসনু ও সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV