নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি কমান্ডার নূরনবীর মৃত্যুতে নিউজার্সিতে শোক সভা
নিউজার্সি থেকে বিশ্বজিৎ দে বাবলু : নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার নূরনবীর মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে নিউজার্সির প্যাটারসন সিটিতে। গত বুধবার সন্ধ্যায় নিউজার্সি স্টেট আওয়ামী লীগের উদ্যেগে প্যাটারসন সিটির বেঙ্গল ইন্সুরেন্স হল রুমে অনুষ্ঠিত হয় ওই সভা। নিউজার্সি ষ্টেট আওয়ামী লীগের সহ সভাপতি, মুক্তিযুদ্ধা ইসহাক মিয়ার সভাপতিত্বে সভার শুরুতে পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াত করে কমান্ডার নুরুন্নবী সহ মুক্তিযুদ্ধা ও ১৫ই আগষ্টে জাতির জনক বঙ্গবন্ধুর পরিবারের সকল শহিদের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন হাফিজ মৌলানা আলাউদ্দিন, সভায় এক মিনিট দাড়িয়ে সকল শহিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
সভাটি পরিচালনা করেন নিউজার্সি ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ। মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সদস্য সুজন আহমেদ সাজু, আওয়ামী লীগ নেতা আজমল আলী, সৈয়দ সওকত আলী, আঃ মতিন, আবুল কাসেম আনোয়ার সাদাত, মোঃ সাহাব উদদীন, আনোয়ার চৌধুরী পারেক, প্রফেসর তাজ উদ্দিন,আঃ গনি,মনাফ আলী এখলাছ মিয়া, আঃ হক, হাবিবুর রহমান, রাজন আহমেদ (খছরু), আঃ মান্নান, সিরাজ মিয়া, আঃ ওয়াদুদ, হেলাল আহমেদ, শায়েখ চৌঃ, আয়না মিয়া, ইমানুল হক, এম,এ রহমান, কমর উদ্দিন সহ আরো অনেকে। সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’