নিউইয়র্কে শহীদ জননী জাহানারা ইমামের ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : স্বাধীন বাংলাদেশে এক চরম বিভ্রান্তির সময় শহীদ জননী জাহানারা ইমাম আলোর দিশারির ভূমিকা পালন করেছেন। তিনি তাঁর জীবদ্দশায় যে জাগরণ সৃষ্টি করে গেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় মৌলবাদ মুক্ত ও অসাম্প্রদায়িক বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ গড়তে শহীদ জননীর সেই জাগরণের চেতনাকে ধরে রাখতে হবে। জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৫ই জুলাই শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ঘাতক দালাল নির্মূল কমিটি, নিউইয়র্ক চ্যাপ্টারের এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
নগরীর জ্যাকসন হাইটসের তিতাস রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নিউইয়র্ক চ্যাপ্টারের সভাপতি ফাহিম রেজা নূর। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার মধ্য দিয়ে জাতি সময়ের সীমানা পেরিয়ে শহীদ জননীকে স্মরণে রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। নেতৃবৃন্দ বলেন, শহীদ জননী একাত্তরের যুদ্ধাপরাধী, ঘাতক-দালালদের বিচারের পাশাপাশি একটি শোষণমুক্ত, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমৃত্যু লড়াই করেছেন এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জাহানারা ইমাম তাঁর সংকল্পে অবিচল ছিলেন। সভায় শহীদ জননী জাহানারা ইমামের জন্ম ও মৃত্যুবার্ষিকী আগামীতে আরও বড় করে পালনের মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে তার জীবন ও আদর্শকে তুলে ধরার প্রস্তাব করেন উপস্থিত নেতৃবৃন্দ।
আলোচনা সভায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নিউইয়র্ক চ্যাপ্টারের নবগঠিত উপদেষ্টা মণ্ডলী ও কার্যকরী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং কমিটির ভবিষ্যৎ কার্যবিধি ও পরিকল্পনা নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য যথাক্রমে প্রবীণ সাংবাদিক সৈয়দ মুহাম্মদ উল্লাহ, চলচ্চিত্রকার কবির আনোয়ার, সাংবাদিক ফজলুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সউদ চৌধুরী ও সাংবাদিক নিনি ওয়াহেদ, সহসভাপতি মুক্তিযোদ্ধা মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আরা নিপা, সহ সাধারণ সম্পাদক শুভ রায় ও আহনাফ আলম, সাংগঠনিক সম্পাদক গোপাল সান্যাল, সদস্য জাকিয়া ফাহিম, ওবায়দুল্লাহ মামুন, আল আমিন বাবু, প্রমুখ।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি