Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

বহুমুখি প্রতিভার অধিকারী রাজুব ভৌমিক যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের গর্ব

অনলাইন ডেস্ক পঠিত: 50 বার

প্রকাশিত: July 6, 2019 | 12:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : রাজুব ভৌমিক। বাংলাদেশি-আমেরিকান। যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান হার্ভাড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সাংবাদিকতা বিষয়ে। বর্তমানে নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) কাউন্টার টেরোরিজম অফিসার রাজুব ভৌমিক। শিক্ষকতা করছেন নিউইয়র্কের জন জে কলেজ এবং সিটি ইউনিভার্সিটি নিউইয়র্কে অপরাধবিদ্যা, আইন ও বিচার বিভাগে। এর বাইরেও বহুমুখি প্রতিভার অধিকারী রাজুব ভৌমিক একজন মনোবিজ্ঞানী, সাংবাদিক, কবি এবং লেখক।

মনোবিজ্ঞানী হিসাবে সদ্য প্রকাশিত হয়েছে রাজুব ভৌমিকের নতুন বই ‘অ্যাবনরমাল সাইকোলজি: রেকোনয়টারিং অ্যানোমালিজ ইন হিউম্যান বিহেভিয়ার।’ ১২টি অধ্যায় নিয়ে মোট ৩২৮ পৃষ্ঠার এ বইটি প্রকাশ করেছে নিউইয়র্কের মূলধারার প্রকাশনা প্রতিষ্ঠান ‘এডুইন ম্যালেন প্রেস’।

বইটি সম্পর্কে রাজুব ভৌমিক বলেন, ‘এ বইটি আমি গত বছর লিখেছি। বইটি প্রকাশ হওয়ায় আনন্দবোধ করছি। বইটি হসটস কলেজ অব দ্য সিটি ইউনিভার্সিটি অব নিউইর্য়কে মনোবিজ্ঞান কোর্সে পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহার করা হবে।’

রাজুব ভৌমিক জানান, বইটিতে মনস্তত্ত্বের কয়েকটি ক্ষেত্র যেমন মনোরোগ নির্ণয়, মনোরোগ চিকিৎসা, অস্বাভাবিক মনোবিজ্ঞান, মনোবিজ্ঞানের বিকাশ, আত্মহত্যা, হতাশা ও প্রাকৃতিক খাপ খাওয়ানোসহ মনস্তত্ত্বের আরো সাধারণ বিষয়গুলো এ বইয়ে আলোচনা করা হয়েছে। বইটিতে মূলত মানসিক ও আচরণগত ব্যাধির বিশ্লেষণকে প্রাধান্য দেওয়া হয়েছে, বিস্তারিত উল্লেখ করা হয়েছে শিশুদের মানসিক ব্যাধির সম্পর্কেও।

বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৯ দশমিক ৯৫ ডলার। বইটি কিনতে পাওয়া যাবে এডুইন ম্যালেন প্রেসের ওয়েবসাইটের পাশাপাশি অ্যামাজনেও।

বাংলাদেশের নোয়াখালী জেলার শ্রীনদ্দী গ্রামের কৃতি সন্তান রাজুব ভৌমিকের এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ২১। ইতোমধ্যে তার লেখা তিনটি বই জন জে কলেজ অব দ্য সিটি ইউনিভার্সিটিতে পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হচ্ছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV