নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন’র প্রীতি সম্মিলনী ১৪ জুলাই (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/433209290863163/
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর সিলেটবাসীর বৃহত্তম সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র আয়োজনে প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুলাই রোববার। নিউইয়র্কে উডসাইডের কুইন্স প্যালেসে রোববার সন্ধ্যে ৫টায় সংগঠনের প্রাক্তন কর্মকর্তাদের সম্মানে এ প্রীতি সম্মিলনীর আয়োজন করা হয়েছে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান, এমপি। বিশেষ অতিথি থাকবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন. নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেছা, বাংলাদেশ সরকারের সাবেক উদেষ্টা রাশেদা কে চৌধুরী এবং ইউএস কংগ্রেসওম্যান আলেকজান্ড্রিয়া কর্টেজ ওকাসিও।
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি বদরুল হোসেন খান, সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী, উদযাপন কমিটির আহ্বায়ক মঈনুল হক চৌধুরী হেলাল, সদস্য সচিব আতাউল গণি আসাদ এবং যুগ্ম সদস্য সচিব মো. বোরহান উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন।
আয়োজকরা জানান, জালালাবাদবাসীরা অনুষ্ঠানে যোগদান করে তাদের দাবি তুলে ধরা সহ লিখিতভাবে প্রশ্ন করার সুযোগ পাবেন।

- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








