নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় নিহত আসিফ রহমানের নামে রাস্তা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের কুইন্স বুলেভার্ডে সড়ক দুর্ঘটনায় নিহত তরুণ সাইকেল আরোহী আসিফ রহমানের নামে-‘আসিফ রহমানওয়ে’ হয়েছে। কুইন্স বুলেভার্ডের এ স্থানটিতে ১১ বছর আগে ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি এক সড়ক দুর্ঘটনায় তরুণ সাইকেল আরোহী আসিফ রহমানের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। গত শনিবার স্থানটিতে এই নামফলক স্থাপন করা হয়। বেসরকারিভাবে এটি স্থাপনের উদ্যোগ গ্রহণ করে ‘ট্রান্সপোর্টেশন অলটারনেটিভ’।
নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয়মুখ লেখিকা ও সংস্কৃতিসেবী লিজি রহমান ও প্রয়াত শরিফুর রহমান বাচ্চুর জ্যেষ্ঠ সন্তান সঙ্গীত শিল্পী আসিফ রহমান। সাইকেল ছিল তার প্রিয় বাহন। প্রতিদিন তিনি সাইকেলেই কর্মক্ষেত্রে যাওয়া-আসা করতেন।
সন্তানের অকাল মৃত্যুতে লিজি রহমান নিরাপদ সড়ক আন্দোলন গড়ে তোলার এক অসাধারণ উদ্যোগ নেন। দিনের পর দিন তিনি অবস্থান নেন দুর্ঘটনাস্থলে। আসিফের ব্যবহৃত সাইকেলের আদলে স্থাপন করেন একটি প্রতীকী সাইকেল। তিনি দাবী জানান, কুইন্সবুলেভার্ডে একটি পৃথক ‘সাইকেল লেন’র। এ ব্যাপারে তিনি সহযোগিতা পান আসিফের সতীর্থ সাইকেল আরোহীদের। ক্রমে ক্রমে তার সমর্থনে এগিয়ে আসতে থাকেন জনপ্রতিনিধিরা। উল্লেখযোগ্য সংখ্যক কাউন্সিলম্যান এবং মেয়র বিল ডিব্লাজিও স্বয়ং। এখানে সাইকেলওয়ে বাস্তবায়িত হয়েছে। এবার বেসরকারি উদ্যোগে স্থাপিত হলো তার সন্তানের নামে আসিফ রহমানওয়ে। অনুষ্ঠানে লিজি রহমানের সাথে তার মেয়ে মৌমিতা রহমান, ছেলে নাফিস রহমানও উপস্থিত ছিলেন। নাম ফলক স্থাপনের এই অনুষ্ঠানে আসিফের সতীর্থ একদল সাইক্লিস্ট কুইন্স বোরো প্লাজা থেকে সাইকেল চালিয়ে এসে যোগ দেয়।
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’
- নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার অনুষ্ঠিত
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ