Sunday, 18 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election নিউইয়র্কে সাউথ এশিয়ান-আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক ইসলামে দান-সদকার ফজিলত অপরিসীম নিখোঁজের পাঁচ দিন পর নিউইয়র্কে বাংলাদেশি আজিজুল হক খোকনের মৃত্যুর খবর, মরদেহ ব্রুকলিনের ফিউনারেল হোমে, দেশে পাঠানোর প্রস্তুতি চলছে
সব ক্যাটাগরি

ভারত থেকে সরিয়ে ২০২৩ বিশ্বকাপ হতে পারে বাংলাদেশে : আইসিসি প্রধান নির্বাহী রিচার্ডসন

অনলাইন ডেস্ক পঠিত: 106 বার

প্রকাশিত: July 7, 2019 | 12:25 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আসন্ন ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ ভারতে হওয়ার কথা রয়েছে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সঙ্গে ভারতে আয়োজিত আগের টুর্নামেন্টের আর্থিক লেনদেনের সমস্যার সমাধান হয়নি। যার কারণে আসন্ন বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে বাংলাদেশে আয়োজন করা হতে পারে বলে জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন।

আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেন, ‘হ্যাঁ আমরা এখনো আগের অবস্থায় আছি। আশা করছি বিসিসিআই দ্রুত সমাধান করবে। আর যদি জটিলতা সৃষ্টি হয় সেক্ষেত্রে বাংলাদেশে পরবর্তী বিশ্বকাপ আয়োজনের ব্যাপারটা বিবেচনা করবে আইসিসি।’

উল্লেখ্য, গত কয়েক বছর হলো ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইসিসির মাঝে রাজস্ব অর্থের লেনদেন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। কয়েক দফা বৈঠক করেও এর সমাধান হয়নি। এরআগে আইসিসির প্রধান নির্বাহী জানিয়েছিলেন, বিসিসিআই অর্থ পরিশোধে ব্যর্থ হলে ভারত থেকে ২০২৩ বিশ্বকাপ সরিয়ে নেয়া হবে।

এখনো বিসিসিআই জটিলতার সমাধানে কোন উদ্যোগ নেয়নি। তাই শেষ পর্যন্ত যদি বিসিসিআইয়ের সাথে আইসিসি আর্থিক লেনদেন সমঝোতা না হয়। সেক্ষেত্রে পরবর্তী বিশ্বকাপ বাংলাদেশে আয়োজনের কথা ভাবছে আইসিসি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ